editor
প্রকাশিত: 3:56 PM, January 28, 2025
সিলেট নগরীর কুয়ারপাড় এলাকাবাসী এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী মস্তাফিজ খন্দকার পায়েল এবং মো. আব্দুল ওয়াহিদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাতে নগরীর কুয়ারপাড় এলাকায় এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও মস্তাফিজ খন্দকার পায়েল ও মো. আব্দুল ওয়াহিদ সিলেটের উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে অবদান রেখেছেন। প্রবাসীরা দেশের অর্থনীতির মেরুদণ্ড। তাদের প্রেরিত রেমিট্যান্স দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করে। নেতৃবৃন্দ আরও বলেন, আওয়ামী স্বৈরাচারী সরকার পরিকল্পিতভাবে প্রবাসে থাকা বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছিলো। তারা দেশেকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে কাজ করেছে। এখন দেশ পুনর্গঠনে তারেক রহমানের ৩১ দফার আলোকে আমাদের এগিয়ে যেতে হবে। দেশ ও জাতিকে বাঁচাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মস্তাফিজ খন্দকার পায়েল ও প্রবাসী মো. আব্দুল ওয়াহিদ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১১নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি সাদ আহমদ, সিলেট মহানগর বিএনপির প্রকাশনা সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, স্বেচ্ছাসেবকদল সিলেট মহানগরের সদস্য তসির আলী, ১২নং ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক মো. শামীম আহমদ, মহানগর কৃষকদল নেতা সামছুল ইসলাম, সুফিয়ান আহমদ পাপ্পু, ১২নং ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কমিটির সভাপতি বাচ্চু মিয়া, সহসভাপতি এখলাছ মিয়া, ১২নং ওয়ার্ড কৃষক দল আঞ্চলিক কমিটির সভাপতি আসাদ আহমদ, সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, সদস্য মুক্ত আলী, রাশেদ আহমদ, শফিক মিয়া, মো. মোজাম্মেল আলী, মো. হাফিজ মিয়া, মো. লিটন, মিজানুর রহমান অপু, হোসেন ভূঁইয়া, আতাউর রহমান, আবু সায়েদ, আহদুল মিয়া, আব্দুল মজিদ প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন