editor

প্রকাশিত: 8:06 PM, February 17, 2026

দুই মন্ত্রীকে অভিনন্দন জানাল সিলেট জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট

দুই মন্ত্রীকে অভিনন্দন জানাল সিলেট জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট

5

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট-এর নেতৃবৃন্দ।

4

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন কান্তি নাগ ও সদস্য সচিব রাজিব কুমার দে যৌথভাবে এই অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ড, উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের রাজনৈতিক প্রজ্ঞা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণেই আজ তাঁরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব লাভ করেছেন। নেতৃবৃন্দ আরও বলেন, এই দুই মন্ত্রীর দক্ষ নেতৃত্বে দেশের বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট খাতের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ খাতে ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, নিরাপত্তা ও সামগ্রিক উন্নয়নে তাঁদের ভূমিকা আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

4

বিবৃতিতে তাঁরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং দুই মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

7

Sharing is caring!

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ সংবাদ

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার আংশিক কমিটি ঘোষণা

2 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেট

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা

1 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়নের বালাগঞ্জ থানা কমিটি গঠন নিয়ে আলোচনা সভা

7 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

বিশ্বনাথে আন্তর্জাতিক শান্তি দিবস পালন

2 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে সিলেটকে আকর্ষণীয় পর্যটন হিসেবে গড়ে তোলা সম্ভব: কয়েস লোদী

2 ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি

1 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি

1 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

সুবিধাবঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করল মানবাধিকার সংগঠন সেইভ দ্যা হিউম্যান

1 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা

1
3