editor
প্রকাশিত: 5:48 PM, October 28, 2025
চলমান প্রেক্ষাপট ও রাষ্ট্র সংস্কারের বিষয় নিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশে ফোরামের মাসিক সভা গত ২৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ ৩য় তলা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় বলা হয়, ২৪-এর গণঅভ্যুত্থানের মূল দর্শন উচ্চ পর্যায়ের দুর্নীতি দমন ও সুশাসনের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই, জাতি আজ হতাশ। দেশবাসী দেখছেন, সরকারি দুর্নীতি রোধে শক্তিশালী ন্যায়পাল ও সম্পদের হিসাব দাখিলের বিধান কার্যকরের স্বপ্ন অধরাই থেকে গেল। সভায় জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, বড় বড় দুর্নীতির দায়ে অভিযুক্তদের মামলা গুলো ঢালাও ভাবে খালাসপ্রাপ্তদের মামলার রিভিউ করার দাবী জানানো হয়। জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও দুর্নীতি মুক্ত করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জোর দাবী জানিয়ে বলা হয়, শীর্ষ দুর্নীতিবাজদের দমন ও সুশাসনের জন্য জাতীয় ঐক্যমত গড়তে গণজাগরণ এখন সময়ের দাবী।
সভায় সিলেট নগরীর জনদুর্ভোগ নিরসনে জেলা প্রশাসনের গৃহীত কার্যক্রমের প্রতি অভিনন্দন জানানো হয় এবং নগরীর জনদুর্ভোগ নিরসনে একটি প্রস্তাবনামা সিসিক কর্তৃপক্ষের কাছে দেয়ার সিদ্ধান্ত ও আগামী ২০ নভেম্বর এর মধ্যে কেন্দ্রীয় কমিটি পুনঃগঠনের লক্ষ্যে সংগঠনের স্থায়ী কমিটিকে দায়িত্ব দেয়া হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশে ফোরামের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুন কুমার দেব, সিলেট মহানগর শাখার আহবায়ক আব্দুল গফুর, যুগ্ম সদস্য সচিব ব্যবসায়ী নেতা মোঃ লায়েক মিয়া, সাবেক অর্থ সম্পাদক আতাউর রহমান কাচা মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, গোলাপগঞ্জ ইউপি মেম্বার এনামুল হক আবুল, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, রফিকুল ইসলাম শিতাব, আব্দুল হান্নান, মেহেদী হাসান সোহেল, জালাল উদ্দিন, সাবেক সময়বায় কর্মকর্তা মোঃ মইন উদ্দিন, মৃনাল চৌধুরী দেবু, মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সহ সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক তামিম রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ নিপু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, এহসান মজিদ সামী, মশিউর রহমান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন