editor

প্রকাশিত: 5:06 PM, January 20, 2021

দুর্নীতিবাজ আলাউদ্দিন মিয়ার শক্তির উৎস জাতি জানতে চায়

দুর্নীতিবাজ আলাউদ্দিন মিয়ার শক্তির উৎস জাতি জানতে চায়

 বিজ্ঞপ্তি

শ্রমিক-কর্মচারিদের নেতা আলাউদ্দিন মিয়া। যার হাতে যেন রয়েছে আলাদিনের চেরাগ। অবসরে যাবার পরও তাকে সুযোগ-সুবিধা দেয়ার বেলায় যেনো উদারহস্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। কি তার শক্তির উৎস জাতির জানতে চায় বলে দাবী করে মানবন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তাঁরা প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠানের দুটি গাড়ি প্রায় একযুগ ধরে ব্যবহার করেছেন। এর চালকের বেতন, তেল ও রক্ষণাবেক্ষণ খরচ বহন করেছে তাঁদের প্রতিষ্ঠান। এর মাধ্যমে সরকারের কোটি টাকাও বেশি ক্ষতিসাধনপূর্বক আত্মসাৎ করেছেন। এই অভিযোগে তাঁদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করলেও অদৃশ্য কারণে তারা এখনও ধরা ছোয়ার বাইরে।

বুধবার (২০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে “পিডিবির সিবিএর শীর্ষ নেতা মো. আলাউদ্দিন মিয়া গংদের অবৈধ ক্ষমতা ও দাপটের উৎস জাতি জানতে চায়”-শীর্ষক বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত মানবন্ধন কর্মসূচীতে সংহতি প্রকাশ করে উপস্থিত নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগ সভাপতি মুক্তিযোদ্ধা এম এ জলিল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, এনডিপির ভাইস চেয়ারম্যান রাজু আহম্মেদ, ন্যাপ ভাসানী সভাপতি মোস্তাক আহমেদ, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, আর্ন্তজাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মনিরুজ্জামান, জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব এ্যাড. সাইফুলইসলাম সেকুল, সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন, জাতীয় জনতা পার্টিও যুগ্ম সম্পাদক আমির হোসেন, নারী নেত্রী এলিজা রহমান প্র্রমূখ।
প্রধান বক্তার বক্তব্যে ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সিবিএর এই নেতার সম্পদের অনুসন্ধানও করছে দুদক। তার বিরুদ্ধে অভিযোগ, অনেক দিন ধরে সিবিএর নেতৃত্বে থেকে বোর্ড প্রশাসনের ওপর খবরদারি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে এখন শুধু ‘উল্টে পাল্টে দে মা, লুটেপুটে খাই’ অবস্থা চলছে। লুটপাটের কারণে বিদ্যুত সেক্টরে অরাজক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। দুর্নীতিবাজদের লুটের অর্থ যোগাতে বার বার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনগনকে ভোগন্তিতে ফেলা হয়। সিবিএ নেতা নামধারি আলাউদ্দিন মিয়ার মত লুটেরাদের লুটপাট আর দুর্নীতির দায় জনগন কেন বহন করবে।
তিনি বলেন, ভর্তুকির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের টাকা এভাবে তুলে দেওয়া হচ্ছে লুটেরাদের হাতে। কয়েকদফায় এর মাশুল দিচ্ছে সাধারণ মানুষ: একবার করের টাকা দিয়ে অপ্রয়োজনীয় ভর্তুকির মাধ্যমে, আরেকবার ক্রমবর্ধমান বিদ্যুতের মূল্য পরিশোধে বাধ্য হয়ে। ভর্তুকির এই অর্থ অন্য কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয়িত হতে যে পারছে না, সেটাও আরেক ক্ষতি। অনিয়ম ও দুর্নীতির ভারে আক্রান্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
সভাপতির বক্তব্যে মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, দুর্নীতির দায়ের বরখাস্ত, দুদকের চার্জসিটভুক্ত আসামী আলাউদ্দিন মিয়া সরকার সমর্থিত শ্রমিক সংগঠনের কার্যকরী সভাপতি হন কি করে? কারা এই সকল দুর্নীতিবাজদের প্রতিষ্ঠিত করছে ? কারা মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতি বিরোধী অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে ? বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের