editor

প্রকাশিত: 6:44 PM, October 7, 2024

দূর্গাপুজা উপলক্ষে নগরীর ৯নং ওয়ার্ড বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

দূর্গাপুজা উপলক্ষে নগরীর ৯নং ওয়ার্ড বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি: সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড বিএনপি’র অর্ন্তগত ১৯ টি পাড়া কমিটির নেতৃবৃন্দের সাথে আসন্ন শারদীয় দূগাপুজা উপলক্ষে ৯নং ওয়ার্ড বিএনপি’র কার্যকরী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ অক্টোবর) রাতে নগরীর *মদিনা মার্কেটে একটি অভিযাত হোটেলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমির হোসেন এর সভাপতিত্বে ও ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রুবেল বকস এর পরিচালনায়, সভা শুরুতে পবিত কুরআন তেলাওয়াত করেন শাহিন আহমদ, স্বাগত বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি বাপ্পু দত্ত,

মতবিনিময় সভা বক্তব্য রাখেন, প্রবীন রাজনীতিবিদ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র সম্মানিত সদস্য এডভোকেট আখতার বক্স জাহাঙ্গীর, জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা উসমান গণি, ওয়ার্ড বিএনপি’র সদস্য মঈনুল হক চৌধুরী, ওয়ার্ড বিএনপি’র সদস্য সানাউল হক সানা, বাবু মনোরঞ্জন চক্রবর্তী, আব্দুস শহিদ, ৯নং ওয়ার্ড বিএনপি’র সদস্য ও সিলেট মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সুজিত দেব, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম, কামরুজ্জামান কামরুল, সহ সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন মারুফ,

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহসভাপতি আবু সুফিয়ান,আজর আলী, আজির উদ্দিন, মইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আহমদ খান জুনেদ, যুগ্ম সম্পাদক আব্বাস উদ্দিন, এস এম শাহজাহান, আবু শহীদ, এম সুয়েব আহমদ, কোষাধ্যক্ষ আক্তার হোসেন, সদস্য আব্দুল মুকিত রাজন, আমীর আলী, শামীম রেজা, আজহারুল ইসলাম হাদি, আব্দুর রকিব,সহ সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জামিল বক্স, দপ্তর সম্পাদক অংকুর দেব, জহুর মিয়া,আব্দুস সামাদ,মেহেদী হাসান নিজাম, রিপন চৌধুরী, জুবায়ের আহমদ, জহিরুল ইসলাম আলাল, মানিক মিয়া,হেলাল আহমদ,জামাল আহমদ, জুয়েল রানা, বাদল মিয়া, সামসু আহমদ, দুলাল মিয়া, আবুল বাশার,জমির হোসেন, সুয়েব আহমদ, সাব্বির আহমদ, রাজু আহমদ। বিভিন্ন পাড়া কমিটি থেকে উপস্থিত ছিলেন শরীফ উদ্দিন, আনসার উদ্দিন, রুহুল আমিন, সেলিম রেজা রিপন, ইসলাম উদ্দিন, নাজমুল ইসলাম, মাহমুদ খান, শামীম আহমদ, সুহেল আহমদ, কবির আহমদ, সৈয়দ মনসুর আলী, প্রবীর তালুকদার, সৈয়দ রুম্মান, শাহনাজ, তরিকুল ইসলাম, সজল মিয়া, মানিক মিয়া, শিপু, রুম্মান, ইয়াছিন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, আদিবাসী, মুসলমান আমরা সবাই মিলেমিশে এদেশে বসবাস করি, একে অন্যের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে উৎসব পালন করি, ধর্ম-বর্ন নির্বিশেষে এই দেশ সবার। এখানে সংখ্যালগু-সংখ্যাগরিষ্ট বলতে কিছু নেই, সবাই সমান নাগরিক। বিশেষ করে সিলেটে একই সাথে মসজিদে আজান হয়, মন্দিরে পূজা হয়, গির্জা ও প্যাগোডায় প্রর্থনা হয়। এই সাম্প্রতিক সম্প্রীতির ঐতিহ্য দীর্ঘকালের। শারদীয় দুর্গাউৎসব সকল ধর্মের মানুষের মিলনমেলায় পরিণত হয়। এই উৎসবে অতিতের মতো আগামীদিনেও সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড বিএনপি’র সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। বক্তারা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট রেজিমের সময়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, হামলা হয়েছে। আমাদের নেতাকর্মীদের গণগ্রেফতার, গুম ও খুন করা হয়েছে। জনগণের অধিকার আদায়ের লক্ষ্য থেকে তারা সরাতে পারেনি । দলের প্রতিটি নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারে লড়াইয়ে কাজ করে গেছেন। দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা, ভোটাধিকার নিশ্চিত করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। সর্বশেষ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুৎ করার চুড়ান্ত লড়াইয়ে অনেক প্রাণ গেছে। এতো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়