admin
প্রকাশিত: 8:22 PM, November 26, 2020
ওসমানীনগর প্রতিনিধি
সিলেট-২আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, দূর্নীতিবাজদের কাছে রাষ্ট্রের মালিক হওয়া সত্বেও জনগন অসহায় । এই দেশে যারা ধনী আরো ধনী হচ্ছে, যারা গরিব তারা আরো গরিব হচ্ছে। এসব বঙ্গবন্ধুর নীতি ও আদর্শের পরিপন্থি। আমি সবাইকে আন্তরিক ভাবে বলবো আপনারা বঙ্গবন্ধুর বক্তব্য শুনোন। আমরা কোন পথে হাঁঠছি? বঙ্গবন্ধুর নির্দেশিত পথে হাঁটছি না অন্য পথে। যদি বঙ্গবন্ধুর নির্দেশিত পথে হাঁটতাম তাহলে এখন দেশ মালেশিয়ার কাছাকাছি থাকতো। অল্প সংখ্যক দূর্নীতিবাজদের কারণে তা হয়ে উঠেনি। যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা জনগনের সেবা করার জন্য জনগনের আমানতে নির্বাচিত হয়েছেন। তাই তাদের উচিৎ জনসেবা করা। এ এলাকায় আমার মামার বাড়ী। জন্ম থেকেই এই এলাকার মাঠি ও মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক। এই এলাকার জনগনের উন্নয়নে আমি সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবো। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের মোবারকপুর ও গুজাতলী গ্রামের উন্নয়ন নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি সাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুর রবের স্মৃতি চারণ করে তার রুহের আত্মার মাগফেরাত কামনা করেন।
পূর্ব গুজাতলী গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সেলিম মিয়ার আয়োজনে তার বাড়িতে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সেলিম মিয়ার পিতা হাজী আখলু মিয়া। ওসমানীনগর ইনসান উল্ল্যা ভিলেইজ ডেভলপমেন্ট সমবায় সমিতির সভাপতি শামছুল ইসলাম শামীমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাষ্টের সাবেক সভাপতি ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন মিয়া, গোয়ালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, তাজপুর ইউনিয়ন চেয়ারম্যান এমরান রব্বানী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইছ, উপজেলা প্রকৌশলী এস এম আব্দুল্লাহ।
মত বিনিমিয় সভায় উপস্থিত ছিলেন, মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল খালিক, ফারুখ মিয়া, ইউপি সদস্য মানিক মিয়া, সাবেক ইউপি সদস্য নূরুল ইসলাম, আরজু মিয়া, আব্দাল মিয়া, নিয়ামত মিয়া, হাজী মকবুল আলী, সাদ উল্ল্যা, হাজী মাহমদ আলী, মনোহর আলী, সাজন মিয়া, আপ্তাব মিয়া, মাওলানা মঈন উদ্দিন, রফিক মিয়া, মানিক মিয়া, বশির মিয়া, হেলাল মিয়া, হারুন মিয়া, ফখর উদ্দিন, সেলিম মিয়া, কয়েছ মিয়া, সেবুল মিয়া, তশিল মিয়া, তপুর মিয়া, দিদার আহমদ প্রমুখ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শিবলু আহমদ।
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
3 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
1 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট
5 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে