editor
প্রকাশিত: 12:22 PM, November 6, 2020
পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। এতে সেতুর ৫ হাজার ৪০০ মিটার দৃশ্যমান হলো।
আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে স্প্যানটি সেতুর ২ ও ৩ পিলারের ওপর বসানো হয়।
পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেন ।
সেতুর নির্বাহী প্রকৌশলী জানান, ৩৬তম স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ২ ও ৩ নম্বর পিলারের ওপর বসানো হল। আবহাওয়াসহ আনুসঙ্গিক খুঁটিনাটি সব কিছু অনুকূলে থাকায় এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা ৪২ মিনিটে স্প্যানটি সেতুর ২ ও ৩ পিলারের ওপর বসানো হলো। আজ সকাল ৮টা থেকে স্প্যান বসানোর কাজ শুরু করে প্রকৌশলীরা।
এর আগে গেলো বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১২টার দিকে কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়াইন-ই ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি নিয়ে রওনা হয়ে নির্দিষ্ট পিলারের কাছে নিয়ে রাখা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন