editor
প্রকাশিত: 6:08 PM, July 18, 2026
এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এস. কে. দত্ত অনুপ এবং এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৪ এর গভর্নর মো. ইকবাল হোসেন (আফাজ)-এর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় জিন্দাবাজারস্থ জিডিএফ অফিস পরিদর্শন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জিডিএফ-এর শিক্ষার্থী রাদিয়া জান্নাত তালুকদার পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের শুভ সূচনা করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে ফল এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
পরিদর্শন অনুষ্ঠানের এক পর্যায়ে জিডিএফ-এর দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পক্ষ থেকে এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এস. কে. দত্ত অনুপের হাতে একটি ধন্যবাদপত্র তুলে দেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি।
প্রতিনিধি দলের সদস্যরা জিডিএফ-এর শিক্ষা, পুনর্বাসন ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও প্রতিষ্ঠানের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক ব্যক্তিবর্গকে এই মহৎ প্রতিষ্ঠানের পাশে দাঁড়িয়ে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ও কল্যাণে সহযোগিতার জন্য আন্তরিক আহ্বান জানান তাঁরা।
এপেক্স বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জাতীয় সভাপতি এস. কে. দত্ত অনুপ, জাতীয় সহ-সভাপতি মাসুদুর রহমান, সাবেক জাতীয় সভাপতি রুহুল মঈন চৌধুরী, পিডিজি-৪ জাহাঙ্গীর আলম, জাতীয় আন্তর্জাতিক সম্পর্ক পরিচালক জি. ডি. রুমু, পিডিজি-৪ আবু হানিফ তুহিন, ডিস্ট্রিক্ট গভর্নর-৪ মো. ইকবাল হোসেন (আফাজ), পিডিজি-৪ জি. এম. মোশাররফ হোসেন এবং এপেক্স ক্লাব অব সাউথ সুরমার সাধারণ সম্পাদক বীরেন্দ্র চন্দ্র মল্লিক।
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের (জিডিএফ) পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মহাসচিব ও নির্বাহী পরিচালক মো. বায়জিদ খান, সহ-সভাপতি রকিব আলী খান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, ব্রেইল শিক্ষক সমিরঞ্জন দাশ, সদস্য আব্দুল কুদ্দুস তালুকদার, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি, রেশমা আক্তার রিয়া, অহনা বেগম, রাদিয়া জান্নাত তালুকদার, জুই রানি দাশ, আফসানা আক্তার মুন্নি ও তোফায়েল আহমেদ সোয়েব প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন করেন। পরিদর্শন শেষে অতিথিবৃন্দ জিডিএফ-এর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
7 বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, অসাম্প্রদায়িক চেতনার বিকাশ এবং পারস্পরিক
5 জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, দেশের
1 এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এস. কে. দত্ত অনুপ এবং এপেক্স বাংলাদেশ ডিস্ট্রিক্ট-৪ এর গভর্নর মো. ইকবাল হোসেন (আফাজ)-এর নেতৃত্বে
1 আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ, পীরে কামিল হযরত আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী ছাহেব কিবলাহ (রহ.)-এর ষষ্ঠ বার্ষিক ঈসালে
5 কানাডার অন্টারিও প্রদেশের ওয়েন সাউন্ড শহরের জনপ্রিয় রেস্তোরাঁ দ্য কারি হাউস-এর মালিক ও সিলেটের জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান শরীফ
8 জাহিদুল ইসলাম : সিলেটের জৈন্তাপুর উপজেলায় দীর্ঘদিনের প্রত্যাশিত পৌরসভা গঠনের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর
8 ফ্রান্স প্রতিনিধি: 6 ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ প্রবাসীদের উদ্যোগে এক দিনব্যাপী সমুদ্র ভ্রমণ, বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
6 জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের তেতালী বিল ইজারা নিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যানসহ দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার