admin
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৬
বিশ্বনাথ প্রতিনিধি:
২১ জানুয়ারি প্রতীক বরাদ্ধ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর প্রথম দিনেই সিলেট-২ আসনের নির্বাচনী এলাকা বিশ্বনাথ পৌর শহরে ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীর ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকের সমর্থনে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পৌর শহরের পুরাণ বাজার এলাকার বায়তুল আমান জামে মসজিদের সামন থেকে প্রচার মিছিলটি শুরু হয়। পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নতুন বাজার এলাকাস্থ ‘প্রবাসী চত্বরে’ অনুষ্ঠিত পথসভা স্থলে গিয়ে প্রচার মিছিল শেষ হয়। প্রচার মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ১০ দলীয় জোট ও খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলী। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাছির আলী বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী আপনাদের ভোটে দেওয়াল ঘড়ি বিজয়ী হলে সিলেট-২ আসনের কাঙ্খিত উন্নয়ন বাস্তবায়িত হবে।
জুলাই-২৪’র আন্দোলনের শহীদের আত্মার মাগফেরাত এবং জীবিতদের দীর্ঘায়ু কামনা করে বক্তব্যের শুরুতেই শহীদ পরিবারের পাশে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, শৈশবের নানান স্মৃতি বিজরিত বাসিয়া নদীকে যারা ধ্বংস করার পায়তারায় লিপ্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। বাসিয়া নদীর তীর দখল করে যারা পরিবেশ নষ্ট করছেন তাদেরকে ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, নির্বাচনে বিজয়ে হয়ে ১০ দলীয় জোটের নেতৃত্বে সরকার গঠিত হলে, সেটা হবে জনগণের সরকার। আর সেখানে থাকবে না সন্ত্রাস, ঘুষ-দূনীতি, স্বজন-প্রীতি আর ফ্যাসিবাদ। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই, এজন্য গণভোটে আমাদেরকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। আমার ‘হ্যাঁ’-এর পক্ষে। আর যারা ‘হ্যাঁ’ ভোট দিবেই, তারাই বাংলাদেশ চান। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ চাই, কর্তৃত্ববাদমুক্ত বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই, মানবিক বাংলাদেশ চাই।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উবায়দুল হকের সভাপতিত্বে ও সাবেক সভাপতি মাওলানা আব্দুল মতিনের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা খেলাফত মজলিস সভাপতি নেহাল আহমদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা আশরাফ আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এসময় অনুষ্ঠানগুলোতে খেলাফত মজলিস’সহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
7 সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের
1 দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই ঘোষণা হতে যাচ্ছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নতুন কমিটি। আর এই কমিটিকে কেন্দ্র
3 সিলেটের প্রকাশনা ও সাংস্কৃতিক অঙ্গনে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের ক্ষমতার প্রভাব খাটিয়ে সুবিধাভোগী
5 সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন দাশের বিরুদ্ধে
7 জ্বালানী তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ ব্যয় অস্বাভাবিক হারে বৃদ্ধির কারণে দ্রুততম সময়ের মধ্যে সময়ের মাধ্যমে যৌক্তিক ভাড়া
3 জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া
3 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান ও ঐতিহ্যবাহী পশুর হাট কাজির বাজারের দীর্ঘদিনের ‘কর্তৃত্ব’ হাতবদল হয়েছে। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের
5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) রাজস্ব শাখার এক সময়কার প্রতাপশালী কর্মকর্তা এবং বর্তমানে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) চন্দন