editor

প্রকাশিত: 9:14 AM, October 24, 2020

দেখে নিন এল ক্লাসিকোতে রিয়াল-বার্সার সম্ভাব্য একাদশ

দেখে নিন এল ক্লাসিকোতে রিয়াল-বার্সার সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

জমজমাট এল ক্লাসিকোতে আজ মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তবে মৌসুমের প্রথম এই এল ক্লাসিকোতে মাঠে কোনো দর্শক থাকবে না। করোনার কারণে যেন এক নিরব যুগে প্রবেশ করেছে বিশ্ব ফুটবল। ইউরোপের শীর্ষ ফুটবলের নতুন মৌসুম শুরু হলেও করোনার কারণে দর্শক নেই স্টেডিয়ামে। মাঠে লড়াই করবে ফুটবলাররা। ডাগআউটে চিৎকার করে যাবেন দুই দলের কোচ। কিন্তু শনিবার (২৪ অক্টোবর) ক্যাম্প ন্যু’র গ্যালারি থাকবে ফাঁকা।

তবুও এল ক্লাসিকো মানে সব সময় উত্তেজনায় ঠাঁসা এক লড়াই। এবারো তার ব্যত্যয় হবে না। কিন্তু স্পেনের দুই জায়ান্ট কি আছে সেই আগের অবস্থানে? লা লিগার ২০২০/২১ মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে নেই রিয়াল বা বার্সা। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে গত আসরের চ্যাম্পিয়ন লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশে ঠিকানা হয়েছে কাতালানদের।

সাম্প্রতিক পারফর্ম্যান্সের বিচারে রিয়াল অবশ্য আগের দুই ম্যাচের ঘটনা যেন ভুলে যেতে পারলেই বাঁচে। লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের হারতে হয়েছে এলচে’র মতো দলের বিপক্ষে। এমনকি চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু করে প্রথম ম্যাচেই তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে শাখতার দোনেৎস্কের বিপক্ষে। তাও আবার ঘরের মাঠে।

অবশ্য এই জায়গায় কিছুটা স্বস্তিতে বার্সা। লা লিগায় সেভিয়ার বিপক্ষে ড্রয়ের পর গেতাফের বিপক্ষে হারের যন্ত্রণা তারা লাঘব করেছে চ্যাম্পিয়নস লিগে ফেরেঙ্কভারোসকে উড়িয়ে দিয়ে।

কোচ রোনাল্ড কোম্যানের জন্য আরো সুখবর হচ্ছে, ক্লাসিকোতে তিনি পেতে পারেন জর্দি আলবাকে। স্প্যানিশ ডিফেন্ডার চোটে পড়ায় তার জায়গায় ডাচ কোচ মাঠে নামিয়েছিলেন সের্জিনো দেস্তকে। লেফট -ব্যাক হিসেবে ডাচ ডিফেন্ডার কোম্যানকে নিরাশ করেননি। যার কারণে ঐতিহাসিক ক্লাসিকোতেও অভিষেক হয়ে যেতে পারে দেস্তের। হয়তো তাকে দেখা যেতে পারে সার্জিও রবার্তোর বিকল্প হিসেবে।

আক্রমণভাগে লিওনেল মেসি, ফিলিপ্পে কৌতিনহো ও আনসু ফাতির সঙ্গে আঁতোয়া গ্রিজম্যানকে রাখতে পারেন বার্সা কোচ। তবে কোম্যান তার স্কোয়াডে পাচ্ছেন না চোটে পড়া নিয়মিত গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান ও স্যামুয়েল উমতিতিকে।

রিয়াল মাদ্রিদও লড়াই করছে চোটের সঙ্গে। বার্নাব্যুতে আসার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে এডেন হ্যাজার্ডকে। ক্লাসিকোতেও বাইরে থাকছেন বেলজিয়ান ফরোয়ার্ড। সঙ্গে সেই তালিকায় যোগ হতে পারেন চোটে পড়া দানি কারভাহাল, আলভারো ওদ্রিওজোলা ও মার্টিন ওদেগার্ড।

তবে কোচ জিনেদিন জিদানের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, চোট কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক সার্জিও রামোস। রক্ষণভাগে তার সঙ্গে রাইট-ব্যাক হিসেবে থাকতে পারেন নাচো ও লেফট-ব্যাকের দায়িত্বে দেখা যেতে পারে ফার্লাান্দ মেন্দিকে। আক্রমণভাগে করিম বেনজেমার সঙ্গী হিসেবে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে নামাতে পারেন জিজু।

মিডফিল্ডে সেই চিরচেনা লুকা মদ্রিচ, টনি ক্রুস, কাসেমিরো ও ফেডে ভালভার্দের ওপর আস্থা রাখবেন রিয়াল কোচ।

রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ: থিবু কোর্তোয়া, নাচো, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, ফার্লান্দ মেন্দি, কাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ফেডে ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা।

বার্সেলোনা সম্ভাব্য একাদশ: নেতো, সের্জিনো দেস্ত, জেরার্ড পিকে, ক্লেমেন্ট ল্যাংলেট, জর্দি আলবা, সার্জিও বুসকেটস, ফ্রাঙ্কি ডি ইয়ং, আঁতোয়া গ্রিজম্যান, ফিলিপ্পি কৌতিনহো, আনসু ফাতি ও লিওনেল মেসি।

দৈনিক সিলেট সময়/টিআই

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন