editor

প্রকাশিত: 7:56 PM, October 15, 2025

দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : তাহসিন শারমিন তামান্না

দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : তাহসিন শারমিন তামান্না

সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না বলেছেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে, মানুষের মৌলিক অধিকার ফিরে আসবে। আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপির পক্ষের প্রার্থী ইলিয়াস পত্নি তাহসিনা রুশদীর লুনার বিজয় নিশ্চিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকেছেন, উন্নয়ন ও গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছেন। তাই এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে ধানের শীষের বিজয় অপরিহার্য।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে বিশ্বনাথ বাজারে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ইলিয়াস পত্নি তাহসিনা রুশদীর লুনার পক্ষে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ^নাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. মাহবুব আলী জহির, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মেম্বার, নুর উদ্দিন আহমদ, আলতাবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, জামাল উদ্দিন, শামীম আহমদ মেম্বার, আসাদুজ্জামান নুর আসাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মোমিন মামুন মেম্বার, সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, প্রচার সম্পাদক কয়েস মিয়া, উপজেলা বিএনপির সদস্য খসরুজ্জামান খসরু, আতিকুর রহমান লিটন চেয়ারম্যান, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, জলাল উদ্দিন, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, যুক্তরাজ্য যুব দলের সহ সাধারণ সম্পাদক শেখ হারুনুর রশিদ, সিলেট জেলা মহিলা দলের দপ্তর সম্পাদিকা সুলতানা রহমান দিনা, সদস্য ডলি বেগম, বিশ^নাথ উপজেলা মহিলা দলের আহবায়ক বিলকিস আক্তার, সদস্য সচিব রিমা বেগম, সদস্য বাবলী বেগম, শাহিনা বেগম, সাদিয়া বেগম, হাফসা বেগম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক সামছুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, আব্দুল হান্নান বাবুল, সদস্য আফিজ আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নুরুজ্জামান, সদস্য সচিব আশিকুর রহমান রানা, যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল মিয়া, যুগ্ম আহবায়ক তসনিম উদ্দিন, উপজেলা কৃষকদলের সদস্য সচিব সুমন আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম, আব্দুর রহমান, পৌর যুব দলের সদস্য ওয়াসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য কবি এসপি সেবু, তাজেক আলী, আব্দুল হান্নান, আব্দুল হামিদ রানা, সাঈদুর রহমান, হেলাল আহমদ, কামরুল ইসলাম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন