editor

প্রকাশিত: 8:05 PM, February 13, 2025

দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে তোমাদের এগিয়ে যেতে হবে: সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান আনোয়ার হোসেন

দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে তোমাদের এগিয়ে যেতে হবে: সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান আনোয়ার হোসেন

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশকে বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়াতে হলে বর্তমান ও আগামী প্রজন্মের সবাইকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারুণ্যের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে তোমাদের এগিয়ে যেতে হবে। তোমরা আলোকিত হলে, আলোকিত হবে সমাজ ও দেশ। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার বিকল্প নেই। ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র দেহ সুস্থ রাখার জন্যই নয়, এটি মানসিক স্থিতিশীলতা ও মনোযোগ বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জন্য স্কুল ও মাদ্রাসা পর্যায়ে খেলাধুলার সুযোগ আরও সম্প্রসারিত করতে হবে। আমাদের উচিত শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ দেওয়া, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারে।

তিনি বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের উদ্যোগে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর অ্যাথলেটিকস্ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক ও জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের সভাপতি এ.কে.এম আব্দুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম, সিলেট জেলা শিক্ষা অফিসার ও জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের সম্পাদক আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।

সিলেট সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষিকা কোহেলী রানী দে ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিাক্ষকা ফৌজিয়া আক্তারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের যুগ্ম সম্পাদক মাসুক মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-আঞ্চলিক পরিষদ সিলেটের আহবায়ক কমিটির সদস্য হেপী বেগম, দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরিষদের আহবায়ক কমিটির সদস্য মো. শমশের আলী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও পরিষদের আহবায়ক কমিটির সদস্য কবির খান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আভা রানী দেব, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক শিপ্রা দেব, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্রীড়া সিনিয়র শিক্ষক মো. আফতাব হোসেন চৌধুরী, বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হাসান আল শামসুজ্জামান প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন স্কুলের ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের গার্ড অব অনার প্রদান করেন রসময় স্কুলের বিএনসিসি দল এবং অতিথিদের ব্যাজ পরিয়ে ও ফুল দিয়ে বরণ করে নেয় সরকারি অগ্রামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গার্লস গাইডের শিক্ষার্থীরা।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন