editor

প্রকাশিত: 11:03 PM, October 13, 2023

দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা বন্ধ ও শারদীয় দূর্গা পূজায় ৩ দিনের ছুটি দাবি

দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা বন্ধ ও শারদীয় দূর্গা পূজায় ৩ দিনের ছুটি দাবি

মুন্সিগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব কর্তৃক প্রকাশ্য সমাবেশে স্থানীয় এমপি মৃণাল কান্তি দাসকে ‘মালাউন’ বলে সাম্প্রদায়িক গালিগালাজ, কুমিল্লার সাংসদ বাহাউদ্দিন বাহার কর্তৃক শারদীয় দূর্গাপূজোকে কটাক্ষ করে পূজার্থী জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত, কুড়িগ্রামে চারণ কবি রাধাপদ রায়ের উপর হামলা এবং বিভিন্ন জায়গায় পূজোর প্রাক্কালে অব্যাহতভাবে মন্দিরে হামলা ও বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে এবং শারদীয় দূর্গোপূজোর ছুটি ৩ দিন করার দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অংঙ্গ ও সহযোগী সংগঠন  বাংলাদেশ ছাত্র ও যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৪টায় বিক্ষোভ মিছিলটি নগরীর বন্দরবাজার ব্রহ্ম মন্দির থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট মহানগর যুব ঐক্য পরিষদের আহবায়ক রথীন্দ্র লাল দাস ভক্তের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক রকি দেব এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত, সিলেট মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল দেব, জিডি রুমু, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর যুব ঐক্য পরিষদের সদস্য সচিব প্রভাষক অপূর্ব কুমার দাস, সিলেট মহানগর ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব শুভ্র জ্যোতি সরকার।
মহানগর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, দিপংকর দাস, নিখিল মালাকার, ভৈরব রঞ্জন নাথ, অর্পন দাস, ছাত্র ও যুব ঐক্য পরিষদের নেতৃবন্দের মধ্যে রাম রাজিব ভট্টাচার্য্য, প্রশান্ত মালাকার, অভি চন্দ্র দাস, রক্তিম রায়, সৌরভ তরফদার, হিমেল তালুকদার রাবেল, শ্রীজীব দাস, দেবাশীষ কৃষ্ণ দাস, প্রসেনজিৎ বৈষ্ণব, নয়ন সেন, রোদ্র রঞ্জন দে, লিংকন দেব, ধ্রুব দাস, পার্থিব বৈদ্য, পার্থ সারথী কাপালী, অমিত দে, রাতুল রায়, স্বচ্ছ পাল, মুগ্ধ দাস মিথুন, কৌশিক দেব শুভ, চয়ন দাস, রাম রূপম ভট্টাচার্য্য, অঙ্কন দত্ত কনক, রিতম ধর, মাহি দে, রিমন পাল ঋত্বিক, ইমন দেব, স্বপ্নীল দাস, রিপন পাল প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা কুমিল্লায় এমপি বাহার কর্তৃক ছাত্র ও যুব ঐক্য পরিষদের সমাবেশে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয় এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন