editor
প্রকাশিত: 2:33 PM, December 17, 2020
অনলাইন ডেস্ক
বিজয় উৎসবের সমাবেশে আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য এদেশে স্থাপিত হবে ও থাকবেই। একাত্তরের পাকিস্তানি পরাজিত শক্তিরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোলা শহরের ভাসানী মঞ্চে বুধবার জেলা আওয়ামী লীগের বিজয় দিবস সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন।তোফায়েল আহমেদ বলেন, দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। একাত্তরে যারা এদেশের স্বাধীনতা অর্জনের বিরোধিতা করেছিল, তারা এখন বাংলাদেশের বিরোধিতা করছে। এ সময় তিনি ভোলা জেলা আওয়ামী লীগের নানা প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতৃত্ব আজ সুদৃঢ়।সব অপশক্তির বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগ সম্পাদক আবদুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌর আওয়ামী লীগ সম্পাদক আলী নেওয়াজ পলাশ প্রমুখ। অপরদিকে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন