editor
প্রকাশিত: 5:30 PM, November 3, 2022
ডিএসএস ডেস্ক:: স্বাস্থ্য খাতের উন্নয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কোরিয়ান জাতীয় সংসদের সদস্য মিজ জুং চু সু। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর অফিস কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। কোরিয়ান সংসদ সদস্যের সঙ্গে দেশটির কয়েকজন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠকে জং চু সু করোনা মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্য খাতের নেওয়া নানা উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের হাসপাতালগুলোতে অধিক সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা দানের অভিজ্ঞতা কোরিয়ায় কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী কোরিয়ায় বর্তমানে বাংলাদেশের বহু মানুষ কর্মরত রয়েছেন এবং তারা সেখানে সুনামের সঙ্গে বসবাস করছেন বলে উল্লেখ করেন। স্বাস্থ্যমন্ত্রী কোরিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলেও উল্লেখ করেন। তিনি বাংলাদেশের হাসপাতালগুলোকে আধুনিক ও উন্নতমানের করতে কোরিয়া সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং কোরিয়ায় বাংলাদেশ থেকে নার্স, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী প্রেরণে আগ্রহ দেখান।
ডিএসএস/৩ নভেম্বর/পিভি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে