editor

প্রকাশিত: 7:48 PM, July 6, 2023

দেশের জনগণ অবৈধ সরকারের পতন চায় : খন্দকার মুক্তাদির

দেশের জনগণ অবৈধ সরকারের পতন চায় : খন্দকার মুক্তাদির

সিলেট জেলা বিএনপির প্রস্তুতি সভা

ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না : টুকু

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার দেশের মানুষের গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ করেছে। তারা সিন্ডিকেট করে দেশের সব নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে লুটপাট করছেন। স্বাধীন দেশে কোনো স্বাধীনতা নেই। আমরা এসব নিয়ে কথা বলতে পারি না। কথা বললেই গুম, খুন ও জেলে নিয়ে নির্যাতন করছে সরকার। সর্বক্ষেত্রে লাগামহীন দলীয়করণের ফলে যোগ্যতা সত্ত্বেও মেধাবী তরুণদের সরকার চাকরি দিচ্ছে না। তাদের অপরাধ, তারা ফ্যাসিবাদকে সমর্থন করেনা। এই সরকারের কাছে জনগনের মৌলিক অধিকারই নেই। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশের জনগণ এ অবৈধ সরকারের পতন চায়।

বৃহস্পতিবার বিকেলে আগামী ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে সিলেট জেলা বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

প্রধান বক্তার বক্তব্যে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, দেশের তরুণ ভোটাররা ভোট দিতে পারে না। তাই এই ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বর্তমান শাসন ব্যবস্থায় অবৈধ দখলদার সরকার তাদের কর্তৃত্ব বজায় রাখতে চারদিকে গডফাদার, মাফিয়া আর সিন্ডিকেটবাজদের সুযোগ করে দিচ্ছে। যদি জনসমর্থিত ও জবাবদিহিমূলক সরকার থাকতো তাহলে বর্তমান খাদ্যপণ্যের এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটত না। ভোটবিহীন সরকারের পতনের দিন গণনা শুরু হয়েছে। দেশের মুক্তিকামী জনতা মাফিয়াদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছে। একটি কর্তৃত্ববাদী সরকারের অন্তিম সময়ের বিষাদের সুর বাজছে এখন। এ কারণে জনবিচ্ছিন্ন ভোটারবিহীন ব্যর্থ সরকার অস্থির, বেপরোয়া হয়ে উঠেছে। তাই দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে নিশিরাতের সরকারের পতন আন্দোলনে রাজপথে নামতে হবে।

সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, এড.আশিক উদ্দিন আশুক, হাজী শাহাব উদ্দিন, মামুনুর রশীদ, লিলু মিয়া, ওহিদুজ্জামান সুফি চৌধুরী, নুমান উদ্দিন মুরাদ, মুশিকুর রহমান মুহি, এড. আহমেদ রেজা, আব্দুল হাফিজ, জসীম উদ্দিন, এম. মুজিবুর রহমান, আলী আকবর, জসিম উদ্দিন, ইসমাইল হোসেন সেলিম, নজরুল ইসলাম, শিব্বির আহমেদ রনী।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ফখরুল ইসলাম ফারুক, সামিয়া বেগম চৌধুরী, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, আনোয়ার হোসেন মানিক, এড. আবু তাহের, এড. মোমিনুল ইসলাম মোমিন, কোহিনুর আহমদ, মকসুদ আহমদ, জসিম উদ্দিন, শফিকুর রহমান, গৌছ আলী, মোঃ মাহবুব আলম, মিজানুর রহমান রুমেল, এড. আল আসলাম মুমিন, লোকমান আহমদ, এড. মোস্তাক আহমদ, জয়নাল আহমদ রানু, আলাউদ্দিন রিপন, আজিজুর রহমান, জালাল খান, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, আসাদ উদ্দিন, নাজিম উদ্দিন পান্না, রুহেল আহমেদ চেয়ারম্যান, বখতিয়ার আহমদ ইমরান, মনিরুজ্জামান উজ্জল, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, আক্তার হোসেন রাজু, জাহেদ আহমদ, সারোয়ার হোসেন, ইন্তাজ আলী, ইসলাম উদ্দিন, সুহেল ইবনে রাজা প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়