editor
প্রকাশিত: 9:31 AM, September 29, 2020
ঢাকা প্রতিনিধি:-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেছেন, শুধু কোভিড মহামারী না, বাংলাদেশে দুর্নীতি-নারী নির্যাতনেরও মহামারী চলছে। এই মহামারী থেকে রক্ষা পেতে হবে, জনগণকে রক্ষা করতে হবে।
সোমবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব বলেন।
দ্রব্যমূল্যের বর্তমান অবস্থা তুলে ধরে নজরল্ফম্নল ইসলাম খান বলেন, পেঁয়াজের দাম এক শ’ টাকার কাছাকাছি। যে কোনো শাক-সবজী ৮০,৯০,১০০ টাকার নিচে পাওয়া যায় না। তাহলে গরীব মানুষ খাবে কী?
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীনদের শুধু দ্রব্যমূল্যে সেঞ্চুরী নয়, নারীর সল্ফ্ভ্রমহানির সেঞ্চুরীও রয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের। ১৯৯৮ সালে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা জসিম উদ্দিন মানিক নারীর সল্ফ্ভ্রমহানিতে সেঞ্চুরী করেছিল।
সংগঠনের সদস্য আজিজুল বারী হেলালের সভাপতিত্বে ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লা প্রমূখ নেতারা বক্তব্য দেন। মানববন্ধন শেষে ‘ইনডেমনিটি’র নির্মাতা পরিচালকের কুশপুত্তলিকা দাহ করে একদল কর্মী।
শ্রমিক দলের দোয়া মাহফিল : নয়াপল্টনের নিচ তলায় শ্রমিক দলের উদ্যোগে সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। এতে নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মীর সরফত আলী সপু, আনোয়ার হোসেইনসহ শ্রমিক দলের নেতারা বক্তব্য দেন।
8 সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 5 বিদ্যালয় প্রাঙ্গণে থাকা
8 সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে
7 ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত এক ব্যক্তির পারিবারিক সম্পর্ক রয়েছে এমন অভিযোগ
7 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্য প্রবেশ বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক
5 স্টাফ রিপোর্টার: সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র অভিনব চোরাচালান নিয়ে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী এলাকা হরিপুর দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান কোনোভাবেই থামানো যাচ্ছে না। প্রতিদিন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও
4 স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজার থানার শেখপাড়া এলাকায় এক বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে নির্যাতন, বসতঘর থেকে উচ্ছেদের চেষ্টা এবং ৫