editor

প্রকাশিত: 11:26 PM, January 25, 2025

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

সিলেটের সময় ডেস্ক:: সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক (ডব্লিউইএফ) সম্মেলনে চার দিনের সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, দুবাই থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বহনকারী ফ্লাইট সুইজারল্যান্ড থেকে বিকেল ৫টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট গত শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এদিকে, ডব্লিউইএফ সম্মেলনে অধ্যাপক ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। তিনি চারজন রাষ্ট্র বা সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ের চার জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম (আনুষ্ঠানিক নৈশ ও মধ্যাহ্ন ভোজ), ৮টি গণমাধ্যমের সাথে সাথে সাক্ষাৎকার, এবং আরও দু’টি অন্য অনুষ্ঠানে অংশ নেন।

গত ২১ জানুয়ারি ড. ইউনূস দাভোসে পৌঁছানোর পর সেখানে ডব্লিউইএফ সম্মেলনে যোগদানকারী বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় কাটান। সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টা সাতটি প্রোগ্রামে যোগ দেন এবং সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ-এর সঙ্গে বৈঠক করেন।

এছাড়াও ড. ইউনূস পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম,জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার স্টুব-এর সঙ্গে সাক্ষাৎ করেন। সফরের দ্বিতীয় দিন ড. ইউনূস ১৪টি প্রোগ্রাম এবং কয়েকটি সাইড ইভেন্টে যোগ দেন।

প্রধান উপদেষ্টা সম্মেলনে হেড অব ফেডারেল চ্যান্সেলারী এন্ড ফেডারেল মিনিস্টার ফর টাস্ক, ফেডারেল চ্যান্সেলারী অব জার্মানি; বেলজিয়ামের রাজা কিং ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ; সুইজারল্যান্ডের ফেডারেল কাউন্সিলর, ফেডারেল ডিপার্টমেন্ট ফর ফরেন অ্যাফেয়ার্স ইগনাজিও ক্যাসিস; সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচারাল এন্ড আটর্স অথরিটির চেয়ারপার্সন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম; জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস; কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকদি; যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক সাবেক বিশেষ দূত জন কেরি; সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার; জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক-এর সঙ্গেও সাক্ষাৎ করেন।

সম্মেলন চলাকালে অধ্যাপক ইউনূস ‘দ্য স্টেট অব ক্লাইমেট এন্ড ন্যাচার’ শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতা করেন এবং দাভোসের একটি হোটেলে শোয়াব ফাউন্ডেশন আয়োজিত সোশ্যাল এন্ট্রিপ্রিনিয়ারশিপ-এর একটি অনুষ্ঠানে যোগ দেন। সফরের তৃতীয় দিনে প্রধান উপদেষ্টা ১৪টি নির্ধারিত ইভেন্টে ছাড়াও কয়েকটি প্রোগ্রামে যোগ দেন।

প্রধান উপদেষ্টা মেটা প্ল্যাটফর্মের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ; ইউএই-ভিত্তিক গ্লোবাল লজিস্টিকস প্রোভাইডার ডিপি ওয়াল্ড-এর গ্রুপ চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকতা সুলতান আহমেদ বিন সুলাইমান; অ্যামনেস্টি ইন্টারন্যানালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড; ড্যানিস শিপিং এন্ড লজিস্টিকস কোম্পানি এ.পি মোলার -মায়েরস্ক-এর চেয়ারম্যান রবার্ট মায়েরস্ক উগালা এবং বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক(অপারেশনস) আনা বিজার্ডের সঙ্গে বৈঠক করেন।

সুইজারল্যান্ডে তার শেষ দিনে প্রধান উপদেষ্টা সাতটি ইভেন্টে যোগ দেন। যার মধ্যে ডব্লিউইএফ-এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়াব আয়োজিত একের পর এক অনুষ্ঠান এবং দাভোসের জলবায়ু হাবের একটি ইভেন্টে ভাষণ দেন। এছাড়া তিনি আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও এবং জেনেল গ্রুপের নির্বাহী চেয়ারম্যান আমের আলিরেজার সঙ্গেও সাক্ষাৎ করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন