editor
প্রকাশিত: 5:23 PM, December 7, 2020
অনলাইন ডেস্ক
ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-কে ‘বেস্ট ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস অব ২০২০’ হিসেবে পুরস্কৃত করেছে ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত ম্যাগাজিন ‘বিজনেস ট্যাবলয়েড’।
‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, পুরষ্কারটি পেয়ে আমরা আনন্দিত। আমাদের জন্য গর্ব যে বিজনেস ট্যাবলয়েডের মতো ব্যবসা-বাণিজ্য নির্ভর ম্যাগাজিন আমাদের সম্পর্কে খোঁজ-খরর করেছে এবং ‘নগদ’-কে বিজয়ীর তালিকায় রেখেছে।
তিনি বলেন, ‘নগদ’-এর সেবা চালু হওয়ার পর থেকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আর্থিক অন্তর্ভূক্তিতে কাজ করছি এবং এই পুরস্কারটিও আমাদের নিরলস প্রচেষ্টার স্বীকৃতি। আর্থিক অন্তর্ভূক্তির বাইরে থাকা অগণিত মানুষকে ‘নগদ’ আর্থিক অন্তর্ভূক্তির মধ্যে আনতে যে প্রযুক্তি ব্যবহার করছে, তা নিঃসন্দেহে দেশের সেরা এবং বিশ্বের সর্বাধুনিক।
‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক আরও বলেন, বিজনেস ট্যাবলয়েড ছাড়াও সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ‘নগদ’-কে সেরার স্বীকৃতি দিয়েছে যা আমাদের প্রযুক্তিগত উদ্ভাবনের সাক্ষ্য দেয়। আমি বিশ্বাস করি যে এই আন্তর্জাতিক স্বীকৃতিগুলো ‘নগদ’-কে দেশের মানুষের জন্য আরও কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করবে এবং একটি ক্যাশলেস সমাজ প্রতিষ্ঠার জন্যও দেশকে এগিয়ে নেবে।
গত অক্টোবর মাসে বিশ্বখ্যাত ইনক্লুসিভ ফিনটেক ৫০-এর কাছ থেকে বিশ্বসেরা ফিনটেক স্টার্টআপ হিসেবে স্বীকৃতি পেয়েছে ‘নগদ’। নভেম্বরে তথ্য প্রযুক্তিখাতের অলিম্পিকখ্যাত উইটসা ‘নগদ’-কে ডিজিটাল অপরচুনিটি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড দিয়েছে।
শুরু থেকেই, ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার জন্য অত্যাধুনিক ডিজিটাল কেওয়াইসি’র ব্যবহার শুরু করে। মোবাইল ফোন থেকে যে কেউ এখন কেবল *১৬৭# ডায়াল করে তথ্য যাচাই করে মুহূর্তে ‘নগদ’ অ্যাকাউন্ট খুলতে পারছেন। তাছাড়া ‘নগদ’ অ্যাকাউন্ট নেই এমন নম্বরে টাকা পাঠানোর প্রযুক্তি উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ‘নগদ’। এসব উদ্ভাবন দেখে অনুপ্রাণিত হয়ে অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানগুলোও একই সেবা চালু করেছে যা সামগ্রিকভাবে এমএফএস খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
২০১৯ সালের মার্চে চালু হওয়া ‘নগদ’ ইতিমধ্যে দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মর্যাদা পেয়েছে। ‘নগদ’-এ এখন আড়াই কোটি সক্রিয় গ্রাহক রয়েছে যা দেশের এমএফএস ব্যবহারকারীদের ৩০ শতাংশ।
S/H-( Sultana-3)
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও