editor
প্রকাশিত: 7:22 PM, September 19, 2026
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের দায়িত্বশীল ভূমিকা প্রশংসনীয়। শৃঙ্খলা, নেতৃত্ব, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে উঠতে গার্ল গাইডসের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া প্রয়োজন। এতে তাদের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং বাস্তব জীবনের নানা পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা তৈরি হয়। গার্ল গাইডসের মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের সেই সুযোগ তৈরি করে দিচ্ছে।
তিনি ক্যাম্পে অংশ নেওয়া গাইডদের উদ্দেশে বলেন, নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিতে হবে। নিজেদের অর্জিত জ্ঞান ও প্রশিক্ষণকে সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজে লাগাতে হবে। একই সঙ্গে নারী ও শিশুদের প্রতি সম্মান, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর মীরর ময়দানস্থ ব্লু-বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আয়োজনে মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থের সভাপতিত্বে ও সিলেট অঞ্চলের ওয়ারেন্ট গাইডার ও আঞ্চলিক কমিটির সদস্য পূর্ণিমা রানী দাশ তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা শিক্ষা অফিসার ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো: আবদুল ওয়াদুদ, ব্লু-বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মুজিবুর রহমান, সহকারী অধ্যাপক মাধব রায়, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উপদেষ্টা সালমা বাছিত, সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হলেন জায়েদা গুলশান সিদ্দিকা, জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি শাহানা জাফরিন রোজী, আঞ্চলিক ট্রেজারের চৌধুরী ফেরদৌস আরা কামাল, জেলা কমিশনার রোকসানা ইয়াসমিন তুলি, শিপ্রা দেব, শারমিন সুলতানা, শামীমা আক্তার নেভী, অঞ্জনা দেবনাথ, জ্যোস্না ইয়াসমিন, সুমিত্র, শর্মিলা প্রমুখ।
দিনব্যাপী নানা সাংস্কৃতিক ও সাংগঠনিক কর্মসূচির মধ্য দিয়ে ‘মহাতাঁবু জলসা’ ও ‘৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প-২০২৬’ সম্পন্ন হয়। ক্যাম্পে সিলেট অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গার্ল গাইডস সদস্যরা অংশ নেন।
5 সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ নির্বাচনে রাগীব-আহাদ-নজরুল চৌধুরী সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 8 শুক্রবার নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার
7 মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল
7 মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময়
2 সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত
5 হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক
3 জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
6 সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর
7 যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামের একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য যুবদলের আওতাধীন রিজিওনাল জোন-২-এর বিশাল বিভাগীয়