editor
প্রকাশিত: 4:15 PM, September 30, 2020
সিলেট অফিস :
সাংবাদিকগণ হচ্ছেন জাতির জাগ্রত বিবেক, আর সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পণ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সৎ ও নির্ভীক সাংবাদিকতা দেশ ও জাতির জন্য কল্যান বয়ে আনে। তাই প্রতিটি সাংবাদিকের উচিত সঠিক ও বস্তু নিষ্ট সংবাদ প্রচার করা। সঠিক সংবাদের পিছনে ছোটা হলো সাংবাদিকের কাজ গুজবে পিছনে ছোটা নয়। কথা গুলো বলছিলেন, রংপুরস্থ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জানিপপ’র চেয়ারম্যান প্রফেসর ড. মেজর নজমুল আহসান কলিম উল্লাহ বিএনসিসিও। বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হলরুমে অনুষ্টিত ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সিলেট বিভাগের প্রতিনিধিদের পরিচিতি সভা ও কার্ড বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ড. নজমুল আহসান কলিমউল্লাহ বিএনসিসিও আরো বলেন, সংবাদ সাজানোর বা উপস্থাপনার ক্ষেত্রে তথ্যের সত্যতা, শব্দ প্রয়োগ এবং বস্তনিষ্ঠতা খুব গুরুত্বপূর্ণ। দিন চলে যাবে সংবাদের শব্দগুলি বাসি হতে পারে কিন্তু সংবাদের আবেদন অন্তরের গভীরে রয়ে যাবে। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ”র যারা প্রতিনিধিত্ব করছেন তাদের রাষ্ট্রের প্রতি দায় দায়িত্ব অনেক বেশি। এ দায় শোধ করতে হয় জনগণকে বিভ্রান্ত না করে, সার্বভৌম ক্ষতি না করে, নিরাপত্তা বিগ্নিত না করে এবং শান্তি ও সম্প্রীতি বজায় রেখে, তাহলেই উত্তম সাংবাদিক হওয়া যায়। অপর দিকে মিথ্যা বা অতিরঞ্জিত বা সত্যের বিকৃতি মানুষের মাঝে হতাশা ও বিভ্রান্তি ছড়ায়। এসব ক্ষতি করে সমাজের। তাই সাংবাদিকদের দেশের কল্যাণে কাজ করতে হবে। লাল সবুজের দেশ পত্রিকাটি তার নিজ ধারা অব্যাহত রাখবে বলে তিনি সাংবাদিকদের আশ্বস্থ্য করেন। দৈনিক লাল সবুজের দেশ পত্রিকার সিলেট ব্যুরোচীফ আব্দুল হালিম সাগরের সভাপতিত্বে অনুষ্টানে আরো বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব সোহেল আহমদ, সিলেট জেলা পরিষদ সদস্য স্যায়িদ আহমেদ সুহেদ, সিলেট সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি সুর্নিমল সেন সিলেট মহানগর সংবাদপত্র হর্কাস সমিতির সভাপতি আব্দুস সালাম,সাধারণ সম্পাদক শাহ আলম, এ সময় উপস্তিত বিভিন্ন জেলা উপজেলার নিয়োগ প্রাপ্ত সাংবাদিকরা অনমুক্ত অলোচনায় তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের