admin

প্রকাশিত: 7:02 PM, October 8, 2025

দোয়া’র মধ্যদিয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণায় খন্দকার মুক্তাদির

সিলেট-১ আসন:

দোয়া’র মধ্যদিয়ে ধানের শীষ প্রতীকের প্রচারণায় খন্দকার মুক্তাদির

সিলেট-১ (নগর-সদর) সংসদীয় আসনে দোয়া ও প্রচারপত্র বিলির মধ্য দিয়ে ধানের শীষ প্রতিকের অনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (৮ অক্টোবর) হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের মধ্যদিয়ে এই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তিনি।

এসময় তিনি বলেন, গত ১৫ বছর ধরে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পাননি। এর ফলে রাষ্ট্রের মানুষ তার স্বাভাবিক মালিকানা হারিয়ে ফেলেছেন। এখন সেই মালিকানা গণতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক পথে পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। মানুষ অধীর আগ্রহে ভোটের দিন অপেক্ষা করছে, যাতে তারা নিজের পছন্দের সরকার বেছে নিতে পারে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের অর্থনীতি পুনর্গঠন করা হবে। সিলেটসহ সারাদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এবং বেকারত্ব দূর করা হবে। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তিনি বলেন, মাদকমুক্ত সিলেট গড়ে তোলা এবং শহরকে সারা দেশের জন্য একটি বাসযোগ্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েও তিনি কর্মসূচি হাতে নেবেন। আমরা চাই সিলেট একটি আধুনিক, নিরাপদ ও উন্নত শহর হিসেবে স্বীকৃত হোক। তাই জনগণকে আমাদের এই প্রচারণায় সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাবেক আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, গোলাম জাকির চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, সহ-সভাপতি জিয়াউর গণি আরেফিন জিল্লুর, নুরুল মোমিন খোকন, আমির হোসেন, মাহবুব কাদির শাহী, জেলা বিএনপির সহ-সভাপতি নাজিম উদ্দিন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, শুয়াইব আহমদ শুয়েব, নাদির খান, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, রফিকুল ইসলাম রফিক, কোতোয়ালী থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান চৌধুরী সোহেল, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহীদ আহমদ, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, খায়রুল ইসলাম খায়ের, মোঃ লুৎফুর রহমান মোহন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন