editor

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২০

দোয়ারাবাজারে আলাউদ্দিন রাজাকারের নামে মুক্তিযোদ্ধা সনদ ও সেনা গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন

দোয়ারাবাজারে আলাউদ্দিন রাজাকারের নামে মুক্তিযোদ্ধা সনদ ও সেনা গেজেট বাতিলের দাবিতে মানববন্ধন

3

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আলাউদ্দিন রাজাকারের নামে সাময়িক মুক্তিযোদ্ধা সনদ ও বিশেষ সেনা গেজেট বাতিলের মানববন্ধন কেেরছেন উপজেলার মুক্তিযোদ্ধারা। গতকাল বুধবার সকাল এগারোটায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সামনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড কর্তৃক আয়োজিত এই মানববন্ধনে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত প্রকৌশলী মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, সাবেক জেলা ইউনিট কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সাবেক অর্থ কমান্ডার মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুর রশীদ, দোয়ারাবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুল হক, সাবেক ডেপুটি কমান্ডার মনফর আলী, সাবেক অর্থ কমান্ডার আব্দুল খালেক, সাবেক ক্রীড়া সম্পাদক উমর আলী, মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম মাস্টার, মুক্তিযোদ্ধা জাকির হোসেন মাস্টার, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, দোহালিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা ওয়ারিস আলী, বাংলাবাজার ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, লক্ষীপুর ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা মকবুল আহমদ, নরসিংপুর ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা চাঁন মিয়া, মান্নারগাঁও ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা প্রীতিশ চক্রবর্তী, সদর ইউনিয়ন কমান্ডার মুক্তিযোদ্ধা প্রবীর মিত্র, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা সোহেল আহমেদ মিন্টু, জসীম উদ্দীন, হোসাইন আহমদ, সিরাজুল ইসলাম, ওমর ফারুক, নুরুল হক, মাসুক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা রাজাকার আলা উদ্দিনের মুক্তিযোদ্ধা সাময়িক সনদ ও বিশেষ সেনা গেজেট বাতিলের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, দোয়ারাবাজার সদর ইউনিয়নের বীরসিং গ্রামের মৃত গোলাম ফকিরের সন্তান আলা উদ্দিন একজন মানবতা বিরোধী যুদ্ধাপরাধী ও কুখ্যাত রাজাকার। তারনামে মুক্তিযোদ্ধা সাময়িক সনদ প্রাপ্তির প্রতিবাদে এরআগে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগসহ, মানববন্ধন ও সভা সমাবেশ করা হলে তার মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সে আদালতের দারস্থ হলে সুনামগঞ্জের মাননীয় আদালত তাকে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান করার নির্দেশ প্রদান করে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। একটি স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকাবস্থায় এবং মুক্তিযোদ্ধারা জীবিত থাকতে চিন্হিত রাজাকার যখন মুক্তিযোদ্ধা হয়ে যায়, তার নামে সরকারি সুযোগ-সুবিধা আসে তখন আমাদের হৃদয়ে রক্ত ক্ষরণ হয়। অবিলম্বে রাজাকার আলা উদ্দিনের মুক্তিযোদ্ধার সাময়িক সনদ ও বিশেষ সেনা গেজেট বাতিল না করা হলে উপজেলার সকল মুক্তিযোদ্ধারা আমরণ অনশনে নামতে বাধ্য হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

4 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

5 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

5 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

1 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

3 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

6 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

2 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

2 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
7