editor

প্রকাশিত: 6:15 PM, July 18, 2026

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই: অধ্যাপক শফিক

জাতীয় সমাজতান্ত্রিক দলের বিভাগীয় সমন্বয় সভা

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই: অধ্যাপক শফিক

জাতীয় সমাজতান্ত্রিক দল কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, সিলেট বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ শফিক বলেছেন, দেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের স্থায়ী সমাধানের জন্য রাষ্ট্রকাঠামোর আমূল সংস্কার প্রয়োজন। শ্রমজীবী, পেশাজীবীসহ সমাজের মেহনতি মানুষের প্রকৃত রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং স্ব-শাসিত স্থানীয় সরকার ব্যবস্থা চালুর কোনো বিকল্প নেই। তিনি তৃণমূল পর্যায়ে জনগণের ক্ষমতায়ন এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক নানা দিক এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দলের সাংগঠনিক ভিত আরও শক্তিশালী করতে এবং জনগণের অধিকার আদায়ের লড়াইয়ে জেএসডির কর্মসূচিকে গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

শনিবার (১৮ জুলাই) নগরীর হাওয়াপাড়াস্থ জেএসডির অস্থায়ী কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট বিভাগের উদ্যোগে বিভাগীয় সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

‘শ্রমজীবী-কর্মজীবী পেশাজীবী জনগণ এক হও’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই সভায় দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কারের লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও রূপরেখা তুলে ধরা হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট বিভাগের যুগ্ম সমন্বয়ক ও মৌলভীবাজার কমিটির সভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট এর পরিচালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন, সিলেট বিভাগের সমন্বয় কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস. এম সামছুল আলম নিক্সন, সমন্বয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলার সভাপতি দেওয়ান ইসকন্দর রাজা, সমন্বয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মো: মোজাম্মেল হক, সমন্বয় কমিটির সদস্য ও জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সমন্বয় কমিটির সদস্য ও জেলা জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

জেএসডির বিভাগীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় মূলত ৩টি মৌলিক ও সুনির্দিষ্ট দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। দাবি সমূহ হলো দেশের বিদ্যমান সংসদীয় ব্যবস্থার আমূল সংস্কার করে একটি ‘দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ’ চালুর জোরালো দাবি জানানো হয়। সংসদের প্রস্তাবিত উচ্চ কক্ষে শ্রম, কর্ম ও বিভিন্ন পেশাজীবী মানুষের মধ্য থেকে নির্বাচিত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার দাবি তুলে ধরা হয়, যাতে সব স্তরের মানুষের প্রকৃত মতামত রাষ্ট্রীয় নীতি নির্ধারণে প্রতিফলিত হতে পারে। দেশের প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে সমগ্র বাংলাদেশকে ‘৯টি প্রদেশে’ বিভক্ত করা এবং তৃণমূল পর্যায়ে ক্ষমতা হস্তান্তরের জন্য শক্তিশালী ‘স্ব-শাসিত স্থানীয় সরকার’ ব্যবস্থা প্রতিষ্ঠা করা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে