editor

প্রকাশিত: 9:34 PM, May 26, 2023

দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি হয়েছে তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে : নজরুল ইসলাম বাবুল

দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি হয়েছে তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে : নজরুল ইসলাম বাবুল

দক্ষিণ সুরমার ৯টি ওয়ার্ডকে নিয়ে সেন্টার কমিটি গঠন

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী ও সিলেট মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য নজরুল ইসলাম বাবুল বলেছেন, দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি হয়েছে তা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। মানুষ আর ফাঁকাবুলিতে বিশ্বাস করে না। আগামী নির্বাচনে পল্লীবন্ধু হোসেইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টির লাঙ্গল ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। এবং আগামী ২১ জুনের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেটের আপামর জনগন লাঙ্গলকেই বেচে নেবে।

তিনি শুক্রবার (২৬ মে) বাদ মাগরিব দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরে দক্ষিণ সুরমার ৯টি ওয়ার্ডকে নিয়ে সেন্টার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। তিনি জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ নগরবাসীকে নান্দনিক নগর গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহ্বান জানান।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও তেতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান  মো. উসমান আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব সাব্বির আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদ, মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ।

সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রশিদের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব নোমান উদ্দিন, জাপা নেতা দৌলা মিয়া, মঈনউদ্দিন, জাহাঙ্গীর খান, কামাল মিয়া, মহানগর জাপার সাবেক যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ শাহিন, জাপা নেতা সেবুল আহমদ তালুকদার, জাতীয় যুব সংহতি মহানগর সভাপতি মো. সুফিয়ান খান প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন জেলা ছাত্র সমাজের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন