editor
প্রকাশিত: 5:11 PM, March 1, 2025
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের সভাপতি ও সিসিকের সাবেক কাউন্সিলর হুমায়ূন কবির শাহীন বলছেন, ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানের ভিত্তি স্থাপন ও শক্তিশালী করতে বিএনপির কৌশলী, সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিএনপির ১৬ বছরের অবিরাম আন্দোলন এবং এর ধারাবাহিকতায় গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে স্বৈরাচার হাসিনার পতন হয়েছিল। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অধিকারহীন, অর্থনৈতিকভাবে বঞ্চিত ছিল বাংলাদেশের মানুষ। জনগণকে তাদের কাক্সিক্ষত রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন ও মানবিক মর্যাদা ফিরিয়ে দিতে আমাদের কাজ করতে হবে। তিনি আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে একটি গ্রহনযোগ্য জাতীয় নির্বাচন দেশী-বিদেশী অপশক্তির ষড়যন্ত্র রুখে দিবে। তাই সারাদেশের মানুষ তাকিয়ে আছে আগামী ডিসেম্বরের দিকে।
জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের ৩নং ওয়ার্ড শাখার কমিটি গঠন উপলক্ষে নগরীর ওসমানী মেডিকেল এলাকায় মহামায়া কমিউনিটি সেন্টারে গত শুক্রবার রাতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওয়ার্ড কৃষকদলের আহবায়ক মো. এনামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালেহ আহমদ (গেদা), মহানগর বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মোঃ কবির আহমদ, মহানগর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, মহানগর বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজীব দে রাজু, সিলেট মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সোলেমান আহমদ সিদ্দিকী, মহানগর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও ১১নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক রায়হান আহমদ, মহানগর কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক ও ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী (লাহিন), ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মোঃ আলী রেজা (সাচ্চু), ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দুলাল আহমেদ, মহানগর কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. হাবিবুর রহমান।
কৃষকদল নেতা মো. আব্দুল হামিদ ও রিপন আহমেদ এর যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখন সাবেক সদস্য মো. তাহের আলী সুমন, শাহিনুর রহমান, একরাম হোসেন মারুফ, আব্দুল আজিজ, মো. শহিদুল ইসলাম রাজিব, ময়নুল ইসলাম খান শায়েখ, মো. আব্দুল আজিজ সাকি, মইনুল আহমদ মিনু, ফয়সল আহমদ, জাহিদ আহমদ, রাচন আহমদ, মো. সালাউদ্দিন, আনোয়ার হোসেন, আলী নেওয়াজ খান তুহিন, সেলিম আহমদ, মো. মোশাররফ, শামসু মিয়া, শামীম আহমদ, মাহবুবুর রহমান, আহসান হাবিব, শামীম আহমদ সুমন আব্দুল মুকিত প্রমুখ।
মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরের ৩নং ওয়ার্ড শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন- আহবায়ক মোঃ এনাম, সিনিয়র যুগ্ম আহবায়ক হোসেন মোঃ মনির, যুগ্ম আহবায়ক মোঃ সালাউদ্দিন, নূর মিয়া, মোঃ সুমন, মোঃ ইব্রাহীম ও মোঃ সোহেল আহমদ, সদস্য সচিব লিপলন মিয়া রিপন, সদস্য মোঃ আব্দুল হামিদ, রাজু আহমদ, ময়না মিয়া, সঞ্জিব দাস, মোঃ নূরে আলম, মিলন আহমদ, মোঃ সেলিম, মোঃ দারা মিয়া, মোঃ কাশেম মিয়া ও মোঃ মিজান।-বিজ্ঞপ্তি
4 5 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
4 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
6 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
6 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
7 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা