editor

প্রকাশিত: 9:07 PM, November 28, 2022

দেশে সরকার পতন আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হয়েছে: জিয়াউল গণি আরেফিন জিল্লুর

দেশে সরকার পতন আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হয়েছে: জিয়াউল গণি আরেফিন জিল্লুর

সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিমের প্রধান জিয়াউল গণি আরেফিন জিল্লুর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃণমূলে নেতৃত্ব সৃষ্টি করতে হবে। তাই তৃণমূলের মতামতের ভিত্তিতে ১৫নং ওয়ার্ড বিএনপির কমিটি গঠন করা হবে। তিনি বলেন, বর্তমানে সারা দেশে সরকার পতন আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে সরকার ভীত হয়ে পড়েছে। তাই দলের নেতাকর্মীদের নির্যাতন, হামলা, মামলা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করছে। এই সরকার পদত্যাগ না করলে রাজপথের ঐক্যবদ্ধ আন্দোলনেই তাদের পতন ঘটানো হবে।
তিনি সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর আগ্রা কমিউনিটি সেন্টারে সিলেট মহানগর বিএনপির অন্তর্ভূক্ত ১৫নং ওয়ার্ড শাখার কাউন্সিল ও সম্মেলন সফলের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইফতেখার আহমদ সোহেলের সভাপতিত্বে সোমবারের প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিমের সদস্য নজিবুর রহমান নজিব মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খলেদ, কাউন্সিল ও সম্মেলন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও মহানগর বিএনপির সদস্য এডভোকেট আতিকুর রহমান সাবু, সহকারি কমিশনার এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি এবং এডভোকেট  মো. আব্দুল্লাহ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপি নেতা নিজাম উদ্দিন বাবুল, শেখ মো. ইলিয়াছ, মো. সেলিম আহমদ, সুয়াইব আহমদ সুয়েব, শাহীন আহমদ, অর্জুন ঘোষ, ইউনুছ আলী, জাবেদ আহমদ, সালাম হায়দার রাজ, হায়দার আলী, মালেক বক্স, জামিল আহমদ, আব্দুস ছবুর রাসেল, মো. রিপন, সাজ্জাদ আহমদ, আব্দুল আহাদ, মিজানুর রহমান রানা, ইফতেখার আহমদ পাবেল, পান্না ঘোষ, সুমন আহমদ, জুনেদ আহমদ, রাহেল আহমদ, মো. কবির, পুলক আহমদ প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৩০ নভেম্বর নগরীর আগ্রা কমিউনিটি সেন্টারে কাউন্সিলে অংশগ্রহণ করার জন্য নমিনেশন দাখিল করেন সভাপতি পদপ্রার্থী শুয়াইব আহমদ শুয়েব ও শেখ ইলিয়াছ আলী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুস সবুর রাসেল ও শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাজ্জাদ আহমদ, পান্না ঘোষ ও ইফতেখার আহমদ পাবেল। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের