editor

প্রকাশিত: 11:43 PM, July 17, 2023

একদফা দাবীতে বিএনপির মঙ্গলবারের পদযাত্রা সফল করুন -ইমদাদ হোসেন চৌধুরী

একদফা দাবীতে বিএনপির মঙ্গলবারের পদযাত্রা সফল করুন -ইমদাদ হোসেন চৌধুরী

নগরীর বিভিন্ন স্থানে মহানগর বিএনপির লিফলেট বিতরণ

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের পতনের এক দফা দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপি ঘোষিত মঙ্গলবারের (আজকের) পদযাত্রা কর্মসূচী সফলে সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে। দেশে যেনতেন নির্বাচন দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আর কোনদিন পূরণ হবেনা। কারণ মানুষ তার ভোটাধিকার ফিরে পেতে রাজপথে নেমে এসেছে। ফ্যাসিস্ট সরকারের বিদায় ও নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার পুনর্বহালের একদফা দাবী ছাড়া দেশপ্রেমিক জনতার ঘরে ফিরে যাবেনা। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার স্বার্থে মঙ্গলবার বেলা ২টায় নগরীর রেজিস্টারি মাঠ থেকে শুরু হওয়া পদযাত্রা কর্মসূচীতে অংশ নিতে ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
তিনি সোমবার দিনভর নগরীর আম্বরখানা ও কদমতলী এলাকাসহ বিভিন্ন স্থানে মঙ্গলবারের পদযাত্রা কর্মসূচী সফলের লক্ষ্যে মহানগরের আওতাধিন বিভিন ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এ দিকে নগরীর শিবগঞ্জ উপশহর তেররতন এলাকায় বিভিন্ন ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করা হয়।
নগরীর পৃথক স্থানে লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মিসবাহ উদ্দিন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হুমায়ুন আহমেদ মাশুক, মুর্শেদ আহমদ মুকুল, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিক,
আবুল কালাম, আক্তার রশিদ চৌধুরী, রেজাউর রহমান রুজন, নাজিম উদ্দিন, মোঃ বাচ্চু মিয়া, মিজান আহমদ, মামুন আহমদ মিন্টু, ডা: এম এ হক, সোয়াইব আহমদ শোয়েব, রফিকুল ইসলাম রফিক, সৈয়দ রহিম আলী রাসু, দেওয়ান জাকির হোসেন খান, সৈয়দ রাজন, হাবিবুর রহমান জুয়েল, ময়নুল হক, জাহেদ আহমদ, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, দেলওয়ার হোসেন রানা, ফরহাদ আহমদ, ইফতেখার আহমদ পাবেল, জাহেদ আহমদ, ফাহিম বক্ত শিপু, ফয়েজ আহমেদ শিপু, আহমদ পারভেজ, ইসহাক আহমদ, মোঃ সাজাই, বাবুল আহমদ, শামীম আহমদ, রুহেল আহমদ, শামিম আহমদ (২) ও রুহেল উদ্দীন প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়