editor
প্রকাশিত: 5:03 PM, May 4, 2026
সিলেট সিটি কর্পোরেশনের বর্ধিত ৩৩নং ওয়ার্ডের ধনকান্দি গ্রামে জলাবদ্ধতা দূর করতে ড্রেন নির্মাণ এবং চলাচলের অনুপযোগী রাস্তা পুনঃনির্মাণের দাবিতে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন এলাকাবাসী।
সোমবার (৪ মে) দুপুরে এলাকাবাসীর পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে এলাকাবাসী উল্লেখ করেন, ধনকান্দি গ্রামের ২নং ব্রিজ হতে মহিলা মাদ্রাসা ও টিলাবাড়ী রোডটি বর্তমানে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। হযরত শাহপরান (রহঃ) পাঁচঘরী রোড ও আমীছড়ার ওপর দিয়ে ধনকান্দি পশ্চিম পাড়ায় যাতায়াতের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। বিশেষ করে ‘ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রাঃ) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসা’র শতাধিক ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাকে চরম দুর্ভোগের মধ্যে এই পথ পাড়ি দিতে হয়।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রাস্তার পাশে থাকা ড্রেনটি অত্যন্ত সরু এবং ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির পানি নামতে ২ থেকে ৩ দিন সময় লাগে, ফলে পানি বাড়িঘরে ঢুকে পড়ে জনজীবন বিপর্যস্ত করে তুলছে। এতে বসবাস ও যাতায়াতে স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, ধনকান্দি হযরত হালিমা সাদিয়া (রাঃ) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ ওয়াছিল, ধনকান্দি গ্রামের বিশিষ্ট মুরুব্বি মো: সাদিক মিয়া, হাজী সালেহ আহমদ, ধনকান্দি সমাজ কল্যান সংস্থার সভাপতি মো: রাসেল আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সিলেট জেলা শাখার ১ম সিনিয়র যুগ্ম আহবায়ক ও ধনকান্দি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ উদ্দিন প্রমুখ।
এলাকাবাসী দ্রুত সরজমিনে এলাকাটি পরিদর্শন করে ড্রেন নির্মাণ ও রাস্তা পুনর্নির্মাণের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
6 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
6 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
2 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
2 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
4 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার করা
2 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের