editor
প্রকাশিত: 6:44 PM, July 7, 2025
সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতি রেজি নং চট্ট- ২৭৮৫ এর উদ্যোগে এক সভা সোমবার (৭ জুলাই) বিকেলে সিলেট বিআরটিএ অফিসের সামনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় নেতৃবৃন্দ বলেন, সিলেট জুড়ে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সাথে সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কোন সম্পৃক্ত নেই। প্রতিদিনের মতো যাত্রীদের সেবা দিতে সিলেট জেলায় সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার চলবে।
সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কার্যকরী সভাপতি জামিল আহমেদ লিটন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হানিফ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমদ, অর্থ সম্পাদক বেলাল আহমদ, সহ অর্থ সম্পাদক মোঃ ইউসুফ আলী, আম্বরখানা উপ শাখার সভাপতি রিপন আহমদ, সাধারণ সম্পাদক বিদ্যুত কান্তি দাশ, অর্থ সম্পাদক শামীম আহমদ, কদমতলী উপ শাখার সভাপতি নজরুল ইসলাম, সিএনজি মালিক হেলাল আহমদ, আব্দুল কাইয়ুম, বেলাল আহমদ, জামিল আহমদ, কবির আহমদ, বদরুল ইসলাম, চুনু মিয়া, আবু সাঈদ ভুট্টু প্রমুখ। এছাড়াও উপ শাখা কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মালিকগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সিলেট জেলা পরিবহন মালিক-শ্রমিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের সাথে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার মালিক সমিতির কোন সম্পৃক্ততা নেই। ধর্মঘটের বিষয়ে আমরা অবগত নয়।
বক্তারা সিলেট জেলায় যাত্রীদের সেবা দিতে সিলেট জেলায় সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সী, টেক্সীকার চালানোর জন্য শ্রমিক নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন