editor
প্রকাশিত: 12:42 PM, February 14, 2026
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ:
সিলেট-৫ (জকিগঞ্জ–কানাইঘাট) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মোহাম্মদ আবুল হাসান ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, তিনি মোট ৭৯,৩৫৫ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে (৬৯,৭৭৪ ভোট) ৯,৫৮১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
৫৯ বছর বয়সী মুফতি আবুল হাসান জকিগঞ্জের মাঝরগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৩ সাল থেকে শিক্ষকতা এবং ২০০০ সাল থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসা এই ধর্মীয় ব্যক্তিত্ব অত্যন্ত জনপ্রিয় একজন ইসলামী বক্তা। বিজয়ের পরদিন শুক্রবার তিনি জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজে ইমামতি করেন এবং উপস্থিত মুসল্লিদের ভালোবাসায় সিক্ত হন।
বিজয়োত্তর প্রতিক্রিয়ায় মুফতি আবুল হাসান এক অনন্য রাজনৈতিক সৌজন্য প্রদর্শন করেছেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মামুনুর রশীদ চাকসু মামুনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, যা স্থানীয় মহলে প্রশংসিত হচ্ছে। তিনি বলেন:
“আল্লাহর রাসুল (সা.) মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। সেই আদর্শ অনুসরণ করে আমি মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে গিয়ে দেশ ও মিল্লাতের খিদমতে কাজ করতে চাই”।
তিনি জকিগঞ্জ ও কানাইঘাট এলাকার শিক্ষা, যোগাযোগ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
মুফতি আবুল হাসানের এই বিশাল বিজয়ের পর এলাকায় বইছে আনন্দের জোয়ার। জকিগঞ্জ ও কানাইঘাটের বিভিন্ন মসজিদে তার জন্য বিশেষ মোনাজাত ও শোকরানা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী চিন্তাবিদ ও স্থানীয় জনগণের একাংশ মনে করছেন, তার মতো একজন অভিজ্ঞ আলেম ও শিক্ষাবিদকে যদি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়, তবে দেশের ইসলামী শিক্ষা ও মাদ্রাসা ব্যবস্থার উন্নয়নে তিনি যুগান্তকারী ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুফতি আবুল হাসানের বিজয় সিলেট অঞ্চলে ধর্মীয় সম্প্রীতি ও আলেম-উলামাদের নেতৃত্বের দীর্ঘ ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে।
6 সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর)
7 বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে জাতিসংঘ ঘোষিত ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
3 সিলেট জেলা ব্যাটারি চালিত থ্রি-হুইলার ইজি বাইক মিশুক শ্রমিক ইউনিয়ন (রেজি নং বাঃ জাঃ ফেঃ ৩৮)-এর বালাগঞ্জ থানা কমিটি
5 সিলেটের বিশ্বনাথে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ‘পিস
1 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের পর্যটন শিল্পের বিকাশের সঙ্গে এ
5 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
4 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
6 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা