editor

প্রকাশিত: 8:19 AM, September 30, 2020

ধর্ষণ মামলায় আটক আইনুদ্দিন আলোচিত মজিদ ডাকাতের নাতি

ধর্ষণ মামলায় আটক আইনুদ্দিন আলোচিত মজিদ ডাকাতের নাতি

5

নিজস্ব প্রতিনিধি:-

সিলেটের ঐতিবাহী বিদ্যাপিঠ মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবুধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত সন্দেহভাজন আইনুদ্দিন আলোচিত মজিদ ডাকাতের নাতি বলে জানা গেছে ।

সূত্র জানা যায়, আইনুদ্দিন সিলেট মহানগরীর ২৪নং ওয়ার্ডের গোলাপবাগ এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে । সূত্র আরও জানায়, চুরি, ছিনতাই, মোবাইল চুরের সিন্ডেকেটের সাথে জড়িত।

আইনুদ্দিনকে গ্রেফতার করেছিলো র‌্যাব। গ্রেফতারের পর তাদেরকে র‌্যাবও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছিলো- আসামিদের কাছ থেকে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া আইনুদ্দিন সিলেটের আলোচিত মজিদ ডাকাতের নাতি। সে এলাকায় ইয়াবা ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার নেতৃত্বে বালুচর পয়েন্ট থেকে টুলটিকর পর্যন্ত ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ হয়। দুর্ধর্ষ অপরাধী হিসেবে পুলিশ তাকে চেনে। ইতিমধ্যে তার বিরুদ্ধে শাহপরান থানায় অসংখ্য অভিযোগ জমা পড়েছে।

জানা যায়, সিলেটের আলোচিত নাম মজিদ ডাকাত। তার এক ছেলে আনু ডাকাত ও জামাতা জমসেদ ডাকাত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। মজিদ ডাকাতের মেয়ে জ্যোৎসাকে মাদকসহ একাধিকবার আটক করে ছিলো র‌্যাব।

এদিকে গত শুক্রবার সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় এজাহারভুক্ত ছয় আসামিসহ সন্দেহভাজন আরও ২জনকে ইতোমধ্যে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব।

ধর্ষণের এ ঘটনায় নির্যাতিত তরুণীর স্বামী শাহপরান থানায় মামলা করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, এমসি কলেজের প্রধান ফটক থেকে তাদের জিম্মি করে যারা ধরে নিয়ে আসেন তাদের মধ্যে তারেকও ছিলেন। তিনি নির্যাতিত দম্পতির প্রাইভেটকারের দখল নিয়েছিলেন এবং তা চালিয়ে তাদের ছাত্রাবাসে নিয়ে আসেন। এরপর ধর্ষণ ও নির্যাতনেও অংশ নেন তিনি।

5

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে সর্বশেষ সোমবার রাত ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর থেকে মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করে কানাইঘাট থানা পুলিশ। এর আগে রবিবার সকালে ছাতক থেকে মামলার প্রধান আসামি সাইফুর রহমান ও মাধবপুর থেকে অর্জুন লস্করকে গ্রেপ্তার করা হয়। ওই দিন রাতেই হবিগঞ্জের নবীগঞ্জ থেকে রবিউল ইসলামকে, হবিগঞ্জ সদর থেকে শাহ মাহবুবুর রহমান রনিকে এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে সন্দেহভাজন মো. আইনুদ্দিন ও মো. রাজনকে গ্রেপ্তার করা হয়। গতকাল এই মামলার অন্যতম আসামী তারেকুল ইসলাম তারেকে সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

3

উল্লেখ্য- এই মামলার আসামীরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুমকে (২৫)।

3

এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

2 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 2 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

3 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

5 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
2