editor

প্রকাশিত: 7:27 PM, February 1, 2026

ধানের শীষকে বিজয়ী করতে পেশাজীবিদের প্রতি কয়েস লোদীর আহবান

ধানের শীষকে বিজয়ী করতে পেশাজীবিদের প্রতি কয়েস লোদীর আহবান

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ধানের শীষ প্রতীকের সকল প্রার্থীদের বিজয়ী করার জন্য সিলেটের সকল পেশাজীবীদের প্রতি আহবান জানিয়েছেন।

তিনি রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর স্টেডিয়াম মার্কেট এলাকায় সিলেট পেশাজীবি পরিষদের উদ্যোগে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের ধানের শীষের পক্ষে গণসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।

এসময় তিনি আরও বলেন, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক, আইনজীবী, এবং কৃষিবিদসহ সকলকেই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে পেশাজীবীদের নিজ নিজ ক্ষেত্র থেকে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলতে হবে। দেশের গণতন্ত্র ও আইনের শাসন ফেরাতে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের উৎসাহিত করতে হবে। তিনি খন্দকার মুক্তাদিরের সিলেটকে নিয়ে নানা পরিকল্পনা তুলে ধরেন এবং তা বাস্থবায়নে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।

গণসংযোগ শেষে সিলেট পেশাজীবি পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা সৈকত আলী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ তালুকদার, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এএইচ আরিফ, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, সাবেক ছাত্রদল নেতা মাহবুব আহমদ চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজির হোসেন, জালাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন আব্দুর রহিম, বাবর জোয়ারদার, আকমল হোসেন সুমন, মোশারফ হোসেন অমিত, আব্দুল মাজিদ চৌধুরী, জাবেদ এমরান, বাবুল খান মুন্না, কৃতিশ তালুকদার, সুহেল আহমদ, সাইফুর রহমান ইমন, নুর আহমদ তালুকদার, মো. আকবর হোসেন, ইসমাইল আহমেদ, আলমাস আহমে প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে