editor

প্রকাশিত: 12:10 PM, October 25, 2025

ধানের শীষ বিজয়ী হলে উন্নয়নের জন্য কারও দরজায় যেতে হবে না, আমি আসব আপনাদের কাছে : শরিফুল হক সাজু

ধানের শীষ বিজয়ী হলে উন্নয়নের জন্য কারও দরজায় যেতে হবে না, আমি আসব আপনাদের কাছে : শরিফুল হক সাজু

বড়লেখা প্রতিনিধিঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা ও ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কাতার বিএনপির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শরিফুল হক সাজু জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) শাহ নিমাত্রা রঃ মাজার মসজিদে মাগরিবের নামাজ ও মাজার জিয়ারত শেষে ফুলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম সেবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শরিফুল হক সাজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, জুড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাজী হেলাল উদ্দিন, জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক রুমেল উদ্দিন, ফুলতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মবশ্বির আলী, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক তফজুল আলী। এছাড়াও বড়লেখা ও জুড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শরিফুল হক সাজু বলেন, ফুলতলায় ধানের শীষকে বিজয়ী করলে উন্নয়নের জন্য আপনাদের কারও দরজায় যেতে হবে না, আমি নিজেই আসব আপনাদের কাছে। আমি রাজনীতি করি মানুষের ভালোবাসা ও সেবা করার জন্য, ক্ষমতার জন্য নয়। তারেক রহমানের ৩১ দফা হলো জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে ন্যায়বিচার, গণতন্ত্র ও উন্নয়ন একসাথে প্রতিষ্ঠিত হবে।

উঠান বৈঠক শেষে ফুলতলা ইউনিয়নের বাজার-হাটে নেতাকর্মীদের নিয়ে তিনি গণসংযোগে অংশ নেন। এসময় তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

স্থানীয় নেতারা জানান, আজ মানুষ পরিবর্তন চায়, ন্যায় চায়, গণতন্ত্র চায়। শরিফুল হক সাজুর মতো যোগ্য ও সৎ নেতার নেতৃত্বে আমরা বিশ্বাস করি ফুলতলার মাটিতে আবারও গণতন্ত্রের পতাকা উড়বে। ধানের শীষ বিজয়ী হলে এই এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের চিত্র পাল্টে যাবে। এখন সময় ঐক্যবদ্ধ থাকার তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার।

শেষে শরিফুল হক সাজু বলেন, জনগণের দোয়া ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ আগামী নির্বাচন হবে পরিবর্তনের নির্বাচন। আমরা তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে