admin
প্রকাশিত: 5:42 PM, October 9, 2025
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ধানের শীষ হচ্ছে নির্যাতিত ও বঞ্চিত মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। এই প্রতীকের বিজয় মানে জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনর্জাগরণ। দেশের মানুষ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত, আইনের শাসন ভেঙে পড়েছে। তাই দেশের প্রতিটি ঘরে এখন ধানের শীষের জয় কামনা করছে জনগণ। কারণ ধানের শীষ মানে মুক্ত বাংলাদেশ, ধানের শীষ মানে জনগণের অধিকার।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনের যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, তা আজ জনগণের মুক্তির রূপরেখা হয়ে উঠেছে। এই দফাগুলোর মাধ্যমে বিএনপি শুধু একটি সরকার পরিবর্তন নয়, বরং একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার করছে।
তিনি বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য জনমত গড়ে তোলার লক্ষ্যে ১০ নং ওয়ার্ডের আওতাধীন কানিশাইল এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে কানিশাইল এলাকাবাসীর আয়োজনে উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাব্বির আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব।
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, সহ-সভাপতি নিয়ামহ এলাহী, সদস্য নাসিমা বেগম, মুরাদ আহমদ, যুবদল নেতা মকসুদুল করিম ইমন প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন