editor
প্রকাশিত: 11:51 AM, September 26, 2020
আইপিএলে টানা দুই ম্যাচ হেরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের অবস্থা এখন করুণ। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হার। তারপরে গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও হার হজম করতে হয়েছে আসরের হট ফেবারিট চেন্নাইকে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন তিন বারের শিরোপাজয়ী দলটির এমন অবস্থা দেখে খোঁচা মারতে ছাড়েননি সাবেক তারকা বীরেন্দ্র শেবাগ।
গতকাল শুক্রবার দিল্লির কারছে ৪৪ রানে হেরেছে চেন্নাই। টানা দুই ম্যাচেই সিএসকের ব্যাটিং একেবারেই ব্যর্থ। দুই ম্যাচেই ধোনিদের দেখে মনে হয়নি তাদের জেতার কোনো ইচ্ছা আছে। দিল্লির বিপক্ষে তাদের সংগ্রহ মাত্র ১৩১ রান। দিল্লির দুই স্পিনার অক্ষর প্যাটেল এবং অমিত মিশ্রর বোলিংয়ের চেন্নাইয়ের ব্যাটসম্যানরা দিশেহারা হয়ে পড়েছিল। সেই সঙ্গে দুই পেসার এনরিখ নর্তজে এবং রাবাদার বোলিংয়েরও মোকাবিলা করতে ব্যর্থ সিএসকে।
ধোনি নিজেকে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে তুলে এনেছিলেন। তাতেও ম্যাচের ভাগ্য বদলায়নি। আগের ম্যাচেও ২১৭ রান তাড়া করার কোনো ইচ্ছাই ফুটে ওঠেনি চেন্নাইয়ের ব্যাটসম্যানদের মধ্যে। শেষ পর্যন্ত ধোনির তিন ছক্কায় স্কোর ২০০ পৌঁছালেও ম্যাচে কার্যত কোনো প্রতিদ্বন্দিতাই হয়নি। এমন হারের পর ধোনিদের খোঁচা মেরে টুইটারে শেবাগ লিখেন, ‘চেন্নাইয়ের ব্যাটসম্যানরা তো খেলতেই পারছে না। পরের ম্যাচে গ্লুকোজ খেয়ে মাঠে নামতে হবে।’
2 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
5 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
6 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
3 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
3 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
7 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
2 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।