editor
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকে গ্রেপ্তার করা হয়েছে। শাহবাজ দেশটির পার্লামেন্টের বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল–এন) প্রেসিডেন্ট। অর্থপাচারের মামলায় আজ সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
পাকিস্তানের গণমাধ্যমে ডন–এর খবরে বলা হয়, অর্থপাচার মামলায় শাহবাজ শরিফ লাহোর হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন। আদালত আজ তাঁর জামিনের আবেদন নাকচ করে দেন। পরে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) আদালত প্রাঙ্গণ থেকে তাঁকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেয়।
শাহবাজ শরিফ আদালতে হাজির হলে তাঁর দলের বিপুলসংখ্যক নেতা–কর্মী ও সমর্থক সেখানে জড়ো হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হলে তাঁরা বিক্ষোভ করেন। পিএমএল–এনের ভাইস প্রেসিডেন্ট ও নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ এই গ্রেপ্তারের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘দেশে জবাবদিহি ও ন্যায়বিচার থাকলে শাহবাজ শরিফ গ্রেপ্তার হতেন না।’
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি প্রায় ১০ মাস ধরে লন্ডনে অবস্থান করছেন। জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। পরে আদালতের সমন পেয়েও হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।
1 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
6 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
1 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
2 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় সিলেট
6 হযরত শাহজালাল (রহ.) মাজারের হিসাব-নিকাশে জবাবদিহি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতের দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বাদ
1 হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার
2 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া