editor

প্রকাশিত: 12:56 AM, November 9, 2020

নগরে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে ফুচকা-চটপটি : নেই স্বাস্থ্যবিধি

নগরে অস্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে ফুচকা-চটপটি : নেই স্বাস্থ্যবিধি

জনস্বাস্থ্য হুমকিতে-ডা. হিমাংশু

তাহমিনা আক্তার
ফুচকা এমন এক মুখোরোচক খাবার, যার নাম শুনলেই অনেকের জিভে পানি চলে আসে। তাই খাওয়ার সময় অনেকেই এই মজাদার খাবারের গুণগত মান বিচার করে দেখি না আমরা। সিলেটে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা বিক্রয়ে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নগরী বিভিন্ন স্থানে রাস্তার পাশে ফুচকা বিক্রয়ে মানা হচ্ছে না শারীরিক দূরত্ব। মাস্ক পরার ক্ষেত্রে বেশির ভাগ মানুষই উদাসীন। অসম্ভব ছোঁয়াচে করোনার মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা বিক্রয়।
টক-ঝাল-মিস্টি আর কুড়মুড়ে একটা ফুচকা মুখে পুরতেই যেন কি স্বাদ! আহা! কী তৃপ্তি! কী মজা! কী সুস্বাদ! নাম শুনলেই জিভে জল আসে। নগরীর স্কুল-কলেজের সামনে, অলিতে-গলিতে, মোড়ে-মোড়ে এই লোভনীয় খাবারের পসরা সাজিয়ে বসে থাকেন ফুচকাওয়ালারা। কিন্তু কিভাবে তৈরী হচ্ছে এই ফুচকা? নোংরা পরিবেশের কথা না হয় বাদই দিলাম। কিন্তু খালি গায়ে অস্বাস্থ্যকর পরিবেশে ফুচকা বানান কারিগররা। শরীরের ঘামও পড়ছে সেখানে। নগরীতে গড়ে উঠেছে অবৈধ ফুচকার কারখানা। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝে নগরীতে বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে অবৈধ ফুসকা কারখানায় উৎপাদন চলছে। নগরীর মহাজনপট্টি ও লালধীঘিরপাড় এলাকায় বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়ে অবৈধ ভাবে ফুচকা তৈরির কারখানা চালিয়ে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এসব ফুসকা বাজারে বিক্রি হয়ে আসছে। যার ফলে ভোক্তারা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। নগরীর সবচেয়ে বড় ফুচকার হাট হচ্ছে কাজিরবাজার সেতু (সেলফি ব্রিজ)। সেতুর এক মোড় থেকে ওপর মোড় পর্যন্ত দুই পাশের ফুটপাত দখলে নিয়েছে ফুচকাওয়ালারা। নগরীর সুরমা ব্রিজের নিচেও একি পরিবেশ। সেই স্থান গুলোতে পথচারীদের চলাচলের জন্য নির্মিত ফুটপাতে চেয়ার বসিয়ে বন্ধ করে দেয়া হয় চলাচল। আর ফুচকাসহ নানা দোকান ব্রিজে যানবাহন চলাচলের স্থানে বসানোর কারণে সড়ক শুরু হওয়ায় প্রায়ই ঘটছে দূঘটনা। ব্রিজে দুর্ঘটনার আরো কয়েকটি কারণ উল্লেখযোগ্য, কিছু উচ্ছৃঙ্খল তরুণ হাইড্রলিক বাইসাইকেল কেউ আবার মোটরসাইকেল দিয়ে বিভিন্ন ম্যাজিক প্রদর্শনের কারনেও দুর্ঘটনা ঘটছে। ‘সেলফি ব্রিজ’ খ্যাত কাজিরবাজার ব্রিজ সহ বিভিন্ন স্থানের ফুটকার দোকান গুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সরজমিন ঘুরে দেখা যায়, স্পাইসি ফুচকা, ভাই ভাই ফুচকা, শাওন চটপটি ও ফুচকা, মাহিয়া চটপটি, ডিজিটাল চটপটি ও ফুচকা, অলি চটপটি এন্ড ফুচকা হাউজ, ইতি ফুচকা, ইতি ও স্মৃতি চটপটি ও ফুচকা, মুন্না চটপটি, হাফসা চটপটি, সাদিয়া চটপটি, স্পাইসি ফুচকা ২ ও বিসমিল্লাহ স্পেশাল চটপটি সহ অসংখ্য দোকান ১৫ থেকে ৩০টা পর্যন্ত চেয়ার বসিয়ে চলছে রমরমা ব্যবসা। নগরীর অসংখ্যা স্থানে রয়েছে নামে-বেনামে ফুচকার দোকান।
এই বিষয় নিয়ে কথা হয় সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, যে স্থানের ফুচকা তৈরি ও যে স্থানে বসে বিক্রয় করা হচ্ছে এবং কি দিয়ে তৈরি হয় তা দেখা অত্যন্ত জরুরি। বর্তমান সময়ে ফুচকা তৈরি ও বিক্রয়ে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। আর সেই কারণে জনস্বাস্থ্য পড়বে হুমকি মুখে। কারণ যে স্থানের ফুচকা তৈরি ও যে স্থানে বসে বিক্রয় করা হচ্ছে এবং যা কিছু দিয়ে তৈরি করা হচ্ছে তার কোনো টাই স্বাস্থ্য সম্মত নয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন