editor
প্রকাশিত: 8:49 AM, October 6, 2025
সিলেট নগরীর ৮নং ওয়ার্ডে পনিটুলা এলাকায় একটি পূজামন্ডপে মদ্য পান করে মাতলামির প্রতিবাদ করায় এক যুবকের উপর হামলার ঘটনায় এসএমপি’র জালালাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগ দায়েরের পর এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ।
অভিযোগটি দায়ের করেছেন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন পনিটুলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ ঘোষ টুটল।
অভিযোগ সূত্রে জানা যায়, পল্লবী আবাসকি এলাকা ব্লক- এ, লামাবাড়ি পনিটুলার সিথিল ঘোষের ছেলে সৌরভ ঘোষ (২০), করেরপাড়া সেওরা গাছের পাশে ভারাটিয়া আকাশ দাশ, পল্লবী আবাসিক এলাকা পনিটুলা বি-ব্লকের ৬২নং বাসার রনধীর ঘোষের ছেলে অরূপ ঘোষ (২০), দোচকী সনাতন পল্লীর হীরা দাশের ছেলে নয়ন দাশ (২০), পল্লবী ব্লক এ লামাবাড়ির বিপ্লব তালুকদারের ছেলে পল্লব তালুকদার, উপরপাড়ার নিমাই দাশের ছেলে রাহুল দাশ ও দীপক সরকারের ছেলে প্রশান্ত সরকার।
অভিযুক্তরা গত (১ অক্টোবর) রাত ২টায় মদ্যপান করে পনিটুলা পূজা মন্ডপের সামনে এসে মাতলামি করতে থাকে। টুটলসহ পূজা পরিষদ নেতৃবৃন্দ তাদের অনুরোধ করেও সরাতে পারেন নি। পরে তাদের কৌশলে সরিয়ে দেওয়ার পর তারা মন্ডপে ইটপাটকেল মারতে শুরু করে।
গত (২ অক্টোবর) প্রতিমা বিসর্জনের পর সবাই স্নান করতে গেলে জালালাবাদ থানার পল্লবী আবাসিক এলাকার ৩১নং বাসার মৃত বিপিন ঘোষের ছেলে বিজন ঘোষ ওরফে বিজয় ঘোষকে (৩০) মন্ডপের সামনে একা পেয়ে তারা সবাই মিলে লোহার পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে মারধোর করে। এতে সে মারাত্মক আহত হয়।
খবর পেয়ে টুটলসহ অন্যান্যরা ঘটনা স্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পর বিবাদী আকাশ ফেসবুকে তার আইডি থেকে তাদের ছবি পোস্ট দিয়ে আগামীতেও এরকম ঘটনা ঘটানোর হুমকি দিয়েছে।
এ ব্যাপারে আইনী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন টুটুলসহ পনিটুলা সার্বজনীন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
এদিকে অভিযোগ প্রসঙ্গে জালালাবাদ থানার ওসি হারুনুর রশীদ বলেন, অভিযোগটি রেকর্ড করা হয়েছে। আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি। তবে তারা এখন পলাতক। আমাদের অভিযান চলবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন