editor

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৬

নজরুল বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর

নজরুল বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর

5

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয়েছে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর বছরব্যাপী বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা।

5

এরই ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) বিকাল ৬টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের মঞ্চে দলগত আবৃত্তি পরিবেশন করে সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় আবৃত্তি সংগঠন ‘মুক্তাক্ষর’।

আবৃত্তি গুরু বিমল করের শৈল্পিক নির্দেশনায় এবং শ্রুতি সরকারের চমৎকার ও সাবলীল সঞ্চালনায় মুক্তাক্ষরের একঝাঁক ক্ষুদে ও তরুণ আবৃত্তিশিল্পী মঞ্চে জাতীয় কবির কালজয়ী বেশ কিছু ছড়া ও কবিতা পরিবেশন করেন।

5

অনুষ্ঠানে মুক্তাক্ষরের বৃন্দ (দলগত) আবৃত্তির প্রযোজনায় ছিল কাজী নজরুল ইসলামের দেশাত্মবোধক ও শিশুতোষ রচনা ‘বাংলাদেশ আমার বাংলাদেশ’, ‘ঘঘং ঘঘং ঘ্যাঙ’ এবং ‘হে সর্বশক্তিমান’। শিল্পীদের সুনিপুণ বাচনভঙ্গি, চমৎকার উচ্চারণ এবং ছন্দের নিখুঁত মেলবন্ধনে পুরো মিলনায়তনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত দর্শক-শ্রোতারা মুগ্ধ হয়ে এই পরিবেশনা উপভোগ করেন।

সংশ্লিষ্টরা জানান, জাতীয় কবির সাহিত্য ও দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর এই বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে। বছরব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন পর্যায়ক্রমে তাদের নানা নান্দনিক পরিবেশনা উন্মোচন করবে। আজকের অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি, সাহিত্যিক ও বিপুল সংখ্যক নজরুল অনুরাগী উপস্থিত ছিলেন।

5

Sharing is caring!

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

নজরুল বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর

নজরুল বর্ষ সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর

2 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে এবং সিলেট জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয়েছে

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জ ও বৃহত্তর সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সুনামগঞ্জ ও বৃহত্তর সিলেটে খাদ্য সামগ্রী বিতরণ

5 লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বিশেষ এমার্জেন্সি গ্রান্টের আওতায় সুনামগঞ্জ ও বৃহত্তর সিলেটের বিগত বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী

আম্বরখানায় এতিমখানা মাদ্রাসায় আবারক আলী ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

আম্বরখানায় এতিমখানা মাদ্রাসায় আবারক আলী ওয়েলফেয়ার ট্রাস্টের খাদ্যসামগ্রী বিতরণ

6 সিলেট নগরীর আম্বরখানাস্থ জামেয়া রিয়াদুল জান্নাহ এতিমখানা মাদ্রাসায় অসহায় ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মরহুম হাজী আবারক

ডা. পবন চন্দ্র দেবনাথের ৩৫তম মৃত্যুবার্ষিকী

ডা. পবন চন্দ্র দেবনাথের ৩৫তম মৃত্যুবার্ষিকী

7 মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জনপ্রিয় হোমিও চিকিৎসক, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা ডা. পবন চন্দ্র দেবনাথের ৩৫তম মৃত্যুবার্ষিকী ৫ জুলাই রবিবার।

সিলেট নগরীতে অনলাইন ও শিলং জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

সিলেট নগরীতে অনলাইন ও শিলং জুয়ার আসর, অতিষ্ঠ এলাকাবাসী

8 সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অনলাইন জুয়া ও ভারতীয় ‘শিলং তীর’ নামক মারাত্মক জুয়ার আসর দিন দিন ভয়াবহ রূপ ধারণ

সিলেটে উদীচীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত: সমকালীন সংকটে রবীন্দ্র-নজরুল দর্শনই মুক্তির পথ

সিলেটে উদীচীর আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত: সমকালীন সংকটে রবীন্দ্র-নজরুল দর্শনই মুক্তির পথ

6 ‎বর্তমান বৈশ্বিক অস্থিরতা, সাম্প্রদায়িকতা ও মানবিক সংকটের এই সময়ে বিশ্বমানবতার পথ প্রদর্শনে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের দর্শন

সিলেটে পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন

সিলেটে পুলিশ কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সচেতন নাগরিকবৃন্দের মানববন্ধন

4 সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান সফল হওয়ায় একটি কুচক্রী ও মাদক ব্যবসায়ী মহলের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ভুঁইফোড়

ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে দরিদ্র পরিবারের শিশুদের খতনা সম্পন্ন ‎

ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বিনামূল্যে দরিদ্র পরিবারের শিশুদের খতনা সম্পন্ন ‎

6 ‎মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পাকশাইল গ্রামে অবস্থিত ওয়াদুদ-ময়মুন্নেসা ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটি হাসপাতালের উদ্যোগে ৪০ জন শিশুর জন্য একটি বিশেষ

1
6