editor
প্রকাশিত: 7:49 PM, September 30, 2026
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, নজরুল কেবল একটি সময়ের কবি নন তিনি বাঙালির চিরজাগ্রত বিবেক, মানবমুক্তির কণ্ঠস্বর এবং সাম্য ও সম্প্রীতির অনন্ত অনুপ্রেরণা। একশ বছর আগে তাঁর সিলেট আগমন এ অঞ্চলের সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। শতবর্ষ পর সেই স্মৃতিকে ঘিরে আয়োজিত ‘নজরুল উৎসব’ নতুন প্রজন্মের কাছে নজরুলের সৃষ্টিশীলতা ও মানবিক দর্শনকে আরও গভীরভাবে তুলে ধরবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘নজরুল উৎসব ২০২৬’-এর বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসকে বিশেষ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী রিফাত আরা রিফার সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক মো. কাপ্তান হোসেন, সাংস্কৃতিক ঐক্য পরিষদ সিলেটের আহ্বায়ক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, সৈয়দ নাসির উদ্দিন রহ. স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান হুমায়ন আহমদ মাসুক, মহানগর বিএনপির সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক কয়েয়া আহমদ সাগর, মুক্তাক্ষরের পরিচালক বিমল কর এবং সমাজকর্মী মিছবাহ আহমদ জেহিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবৃত্তি প্রশিক্ষক প্রিয়শ্রী কর পিউ, সংগীত প্রশিক্ষক অয়ন দে, নৃত্য প্রশিক্ষক সিনিয়া সাহা ঝুমা, হেনা মজুমদার, কবি ও কথাসাহিত্যিক শান্তা কামালী, কবি রাজিয়া সুলতানা, কথা ও বাচিক শিল্পী এন এ আশালতা, কবি ও লেখক কাওছার আরা বীথি, কবি ও সংগঠক রিপন আহমদ এবং কবি-সংগঠক মোস্তফা মাসুদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সুয়েজ হোসেন, সাজ্জাদ আহমদ সাজু, সাহেল আহমদ নয়ন, মীম আহমদ, হাফিজুল ইসলাম, জাকির হোসেন আরিফ, আলমগীর হোসেন, আমির হোসেন সোহাগ, আবৃত্তিশিল্পী সুবর্ণ শুভ, তিতাস দাস, সুদীপ চক্রবর্তী, প্রিয়দর্শন দত্ত পাভেল, উজ্জ্বল মালাকার, নাজিম উদ্দিন ও মো. কাজিমসহ সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের শিল্পী, সংগঠক, কবি ও সাহিত্যপ্রেমীরা।
নজরুলের সিলেট আগমনের শতবর্ষকে ঘিরে আয়োজিত এই উৎসব যেন এক শতাব্দী পেরিয়ে কবির সঙ্গে সিলেটের সাংস্কৃতিক আত্মীয়তার নতুন করে উদ্যাপন। গান, কবিতা, আবৃত্তি ও শিল্পচর্চার মধ্য দিয়ে বিদ্রোহী কবির মানবিক, সাম্যবাদী ও অসাম্প্রদায়িক চেতনার আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয়। তাঁর কণ্ঠে নজরুলের গান প্রজন্ম থেকে প্রজন্মে যে সুরের উত্তরাধিকার বহন করে চলেছে, সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এ সংবর্ধনা বলে জানান আয়োজকরা।
তার আগে সকাল ১২ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে সাংস্কৃতিক র্যালির মাধ্যমে দিনব্যাপী নজরুল উৎসবের উদ্বোধন করা হয়। সাংস্কৃতিক র্যালির উদ্বোধন করেন জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিষ্টেম লিমিটেড এর পরিচালক বদরুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার উপদেষ্টা আশরাফ গাজী, মহানগর বিএনপির সাংস্কৃতিক সম্পাদক তাজ উদ্দিন মাসুম,সহ যোগাযোগ সম্পাদক কয়েস আহমদ সাগর, আমির হোসেন সোহাগ সহ জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
2 সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
7 প্রায় ৩০০ শিক্ষার্থীকে সনদ প্রদান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে হেক্সাস গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সার্টিফিকেট প্রদান
8 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, নজরুল কেবল একটি সময়ের কবি নন তিনি বাঙালির চিরজাগ্রত বিবেক,
3 যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পীর ফকির আব্দুল মঈন চিশতীর পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। 3 মঙ্গলবার (২৯
1 ২০০১ সালে প্রতিষ্ঠিত পেশাদার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে
1 বাংলাদেশের সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ মূলনীতি হিসেবে পুনঃস্থাপনের জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন
3 শিক্ষার্থীদের টিউশন ফি সহ অন্যান্য যাবতীয় ফি আদায় প্রক্রিয়া আধুনিক, সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে পুবালী ব্যাংক পিএলসি
4 স্টাফ রিপোর্টার: 1 বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যাচাই বাছায়ের পূর্বে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি নয়। 7 আজ (বুধবার,