editor

প্রকাশিত: 8:35 AM, October 13, 2025

নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মাঠে ছাত্রদল, তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের ডাক

নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মাঠে ছাত্রদল, তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের ডাক

এ কে আজাদ (গোয়াইনঘাট) :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বৃহত্তর রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে স্থানীয় পীরের বাজারে লিফলেট প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১২অক্টোবর বিকালে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি এলাকার সাধারণ মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো পীরের বাজার এলাকা। মিছিল-স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে উঠে ‘নতুন বাংলাদেশ’ গড়ার অঙ্গীকারে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক। এসময় তিনি বলেন, “তারেক রহমানের প্রণীত ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের একটি যুগান্তকারী পরিকল্পনা। এতে আগামী প্রজন্মের জন্য একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা নির্ধারিত হয়েছে।”

তিনি আরও বলেন, গত ১৭ বছর ধরে শিক্ষা ও উন্নয়নে পিছিয়ে পড়া রুস্তমপুর ইউনিয়নের মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসে, তাদের জনগণের কাছে জবাবদিহিতা থাকে না। ফলে উন্নয়ন থেকেও জনগণ বঞ্চিত হয়। ইনশাআল্লাহ, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এককভাবে সরকার গঠন করবে।

সভায় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ছাত্রদল দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে রয়েছে। আমরা মাঠে আছি, জনগণের পাশে আছি, এবং ঘরে ঘরে ৩১ দফার বার্তা পৌঁছে দিচ্ছি। তরুণ প্রজন্মই আগামী দিনের নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক ঘোষণাপত্র নয়, বরং এটি রাষ্ট্র পুনর্গঠনের বাস্তবসম্মত পরিকল্পনা। এই কর্মসূচির মধ্য দিয়েই গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে।

কর্মসূচিতে ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ মানুষের উপস্থিতি পীরের বাজারে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন