editor

প্রকাশিত: 8:33 AM, September 21, 2020

নদীতে টিম বাস, ৬ ফুটবলারের অকাল মৃত্যু

নদীতে টিম বাস, ৬ ফুটবলারের অকাল মৃত্যু

ডেস্ক রিপোর্ট

বড় ফুটবলার হওয়ার স্বপ্নের সলিল সমাধি ঘটলো তাদের। শনিবার টিম বাসে করে ফিরছিল ঘানার একদল খুদে ফুটবলার। ভাগ্যের নির্মম পরিহাস! নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল তাদের বহনকারী বাসটি। এ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬ ফুটবলার, যাদের বয়স আনুমানিক ১২ থেকে ১৬ বছর। গুরুতর আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ) শনিবার এক অফিসিয়াল বিবৃতিতে নিশ্চিত করেছে দুর্ঘটনাটি ঘটেছে ঘানার আশান্তি অঞ্চলের কুমাসি-অফিন্সো রোডে। ৬ ফুটবলারের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিএফএ।
নিহত ফুটবলাররা জেলার বয়সভিত্তিক কোল্ট লীগে রেজিস্ট্রেশন শেষে একটি মিনিবাসে করে ফিরছিলেন। তাদের সবাই আফ্রিকা ভিশন সকার একাডেমির খেলোয়াড়। ধারণা করা হচ্ছে, টায়ার ফেটে ঘটেছে দুর্ঘটনাটি।

অফিন্সো মটর ট্রাফিক ও ট্রান্সপোর্ট বিভাগের পুলিশ প্রধান ডিএসপি এডমুন্ড নায়ামেঙ্কে স্থানীয় সংবাদমাধ্যম সিটি নিউজকে বলেন, ‘খেলোয়াড় ও স্টাফ মিলিয়ে বাসের আরোহী ছিল মোট ৩৬ জন। অফিন নদীর কাছাকাছি পৌঁছানোর পর গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারায় এবং বাস নেমে যায় নদীতে। ঘটনাস্থলেই মারা যাওয়া ৬ জনের বয়স ১২ থেকে ১৬ বছরের মধ্যে। আহত ৩০ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সেন্ট প্যাট্রিক হাসপাতালে ভর্তি করা হয়েছে ।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে