editor
প্রকাশিত: 10:01 PM, May 29, 2025
সময় ডেস্ক: বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ানবাজার ইউনিয়নের দুর্দিনের ছাত্রনেতা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সফল সভাপতি, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক এবং বালাগঞ্জ উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক এমদাদুর রহমান জাকিরের জন্মদিন উপলক্ষে এক মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯) মে সন্ধ্যায় মোরারবাজারস্থ বিএনপি কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে দেওয়ানবাজার ইউনিয়ন ছাত্রদল।
অনুষ্ঠানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় এমদাদুর রহমান জাকির বলেন, “আমার জন্মদিনে আনন্দ নয়, আজকের এই দিনে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেছি। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনাই আমার আজকের সবচেয়ে বড় প্রার্থনা। আমি কৃতজ্ঞ, যারা আমাকে ভালোবাসেন ও রাজনীতির প্রতিকূল সময়ে আমার পাশে ছিলেন। ছাত্রদল থেকেই আমার রাজনৈতিক পথচলা শুরু, তাদের ভালোবাসা আমি সবসময় হৃদয়ে ধারণ করি।”
অনুষ্ঠানে ইউনিয়ন ও উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিলাদ শেষে দেশ ও জাতির কল্যাণে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে