editor
প্রকাশিত: 5:44 PM, February 18, 2026
সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর খন্দকার আব্দুল মুক্তাদির এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী, সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে সমিতির নেতৃবৃন্দ এই দুই নবনিযুক্ত মন্ত্রীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
বিবৃতিতে সিলেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম ও সাধারণ সম্পাদক হাজী সৈয়দ জাহিদ উদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটের গৌরবময় ঐতিহ্যের ধারক এই দুই দক্ষ ও অভিজ্ঞ নেতার নেতৃত্বে সিলেট বিভাগসহ সমগ্র বাংলাদেশের বাণিজ্য, শিল্প ও কর্মসংস্থান খাতে যুগান্তকারী ও অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুর হক চৌধুরীর সুদূরপ্রসারী পরিকল্পনা ও বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে সিলেটবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ঘুচবে এবং দেশব্যাপী অর্থনৈতিক অগ্রযাত্রা আরও বেগবান হবে।
উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। অন্যদিকে, সিলেট সিটি কর্পোরেশনের জনপ্রিয় সাবেক মেয়র আরিফুর হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ নবনিযুক্ত মন্ত্রীদ্বয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং তাঁদের হাত ধরে বাংলাদেশ উন্নয়ন, স্থিতিশীলতা ও সুশাসনের নতুন দিগন্তে পৌঁছাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন