editor

প্রকাশিত: 9:05 PM, December 28, 2022

নবনির্বাচিত ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মহানগর বিএনপির আহবায়কের শুভেচ্ছা বিনিময়

নবনির্বাচিত ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে মহানগর বিএনপির আহবায়কের শুভেচ্ছা বিনিময়

ডেস্ক :সিলেট মহানগর বিএনপির আহবায়ক, সাবেক সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম জালালী পংকীর সাথে মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাদ আসর শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুভেচ্ছা বিনিময় সভায় ওয়ার্ড নেতৃবৃন্দ বলেন, আহবায়কের আমন্ত্রণে আমাদের আজকের এই উপস্থিতি আমাদেরকে আনন্দিত ও গর্বিত করেছে। বিশেষ করে, আমরা যারা তৃণমূলের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে তাঁর এই উদ্যোগকে স্বাগত জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করি।
বক্তারা আরো বলেন, আমরা জানি আব্দুল কাইয়ুম জালালী পংকী বিএনপি নেতাকর্মীদের  দুঃসময়ের বন্ধু। আমাদের ভরসার অন্যতম বড় আশ্রয়স্হল। তাই আমরা উদ্বার্থভাবে আহবান জানাই, সিলেট বিএনপিকে সুসংগঠিত করতে তিনি যে ত্যাগ ও নিরলস শ্রম, রাজপথের রাজনীতিকে জাগ্রত করতে তার যে ভুমিকা তা অভূতপূর্ব। সিলেটে এমন নেতা খুব কমই আছেন যারা ওয়ান-ইলেভেনের সময় আত্মগোপনে না গিয়ে দলের নেতাকর্মীকে উজ্জীবিত করেছেন, সাহস জুগিয়েছেন। তিনিই একমাত্র নেতা যিনি রক্তচক্ষু উপেক্ষা করে নিজের বাসাকে দলীয় কার্যালয় হিসেবে অঘোষিতভাবে ঘোষণা দিয়েছেন। তাই এমন নেতাকে যথাযথ মূল্যায়ন করতে আগামীতে সিলেট মহানগর বিএনপির কাউন্সিলে তাকে সভাপতি হিসেবে দেখতে চাই। আমরা মনে করি, সিলেট মহানগরকে যথাযথভাবে সুসংগঠিত করতে আব্দুল কাইয়ুম জালালী পংকীর বিকল্প নেই।
নবনির্বাচিত ওয়ার্ড নেতৃবৃন্দের জোরালো সমর্থনের উত্তর দিতে গিয়ে পংকী বলেন, আমার মনে মহানগর বিএনপির সভাপতি প্রার্থী হওয়ার একটি সুপ্ত বাসনা ছিল। কিন্তু সহজভাবে কখনো তা প্রকাশ করতে পারিনি। কিন্তু আজকে আমার প্রতি আপনাদের ভালোবাসা দেখে আমি অভিভূত হয়ে পড়েছি। আমি আপনাদের সমর্থনকে অবজ্ঞা করতে পারিনা। আমি যদি কাউন্সিলে নির্বাচিত নাও হই, আমার মনে কোনো দুঃখ থাকবে না। আমি মনে করি, জীবনের এই মুহূর্তে এসে আপনাদের এমন ভালোবাসাই আমার রাজনীতিতে অন্যতম প্রাপ্তি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্না, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান মিঠু, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজান আহমদ, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুতফুর রহমান চৌধুরী, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ মিলন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমীর হোসেন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিম, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ মো. কবির আহমদ, ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুনিম, ১৪নং ওয়ার্ড বিএনপির আহবায়ক জাহাঙ্গীর খান, ১৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মির্জা বেলায়েত আহমদ লিটন, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদ মনজুরুল হাসান, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি খাইরুল ইসলাম খায়ের, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও মহানগর আহ্বায়ক কমিটির সদস্য আক্তার রশীদ চৌধুরী।
৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজিব কুমার দে  রাজু, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শফি সাহেদ, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলতান আহমদ,  ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুবেল বক্স, ১০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাব্বির আহমদ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মো. তায়েফ, ১৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুম্মান আহমদ, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দিন মুরাদ, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আব্দুল মালিক শাকু, ২৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  জমজম বাদশা, ২৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুলেমান হোসেন সুমন, ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম এ মান্নান।
২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন, ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক এ.বি মজুমদার রনি, ৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন হোসেন সাবু, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হক রাজু, ৯ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাইফুল আলম, ১১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাসেল, ১৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহমদ পাবেল,১৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান শিমুল, ২১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছালেক আহমদ, ২৫ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ফয়েজ আহমদ শিপু।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের