editor
প্রকাশিত: 6:38 PM, July 30, 2026
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সমিতির মহাসচিব আব্দুর রহমান রিপন নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং সিলেটের ব্যবসায়ী সমাজের সার্বিক দিক তুলে ধরেন। মতবিনিময়কালে তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান নানা সমস্যা, ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি এবং স্থানীয় অর্থনীতির সম্ভাবনাগুলো জেলা প্রশাসকের দৃষ্টিগোচর করেন।
সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন ব্যবসায়ীদের বক্তব্য ও দাবিসমূহ অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন। তিনি সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসারে এবং ব্যবসায়ীদের যেকোনো যুক্তিসঙ্গত সমস্যা সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার দৃঢ় আশ্বাস প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি মোঃ আব্দুস সুবহান, আহমদ ফুয়াদ বিন রশিদ, যুগ্ম মহাসচিব মনজুর আহমদ, আতাউর রহমান রজব, সুমন আহমদ, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম, সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জাকারিয়া, শ্রম সচিব শোয়েব আহমদ অভি, বিশিষ্ট ব্যবসায়ী ইনামুল করিম চৌধুরী, রাজা জিসি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাবেদ কাদির, ফেডারেল মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রশিদ কাইয়ুম, এলিগান্ট শপিং মল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, সিলেট জেলা ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি রাসেল আলী প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা সিলেটের ব্যবসায়ীবান্ধব পরিবেশ ধরে রাখতে এবং স্থানীয় আইনশৃঙ্খলা ও নাগরিক সুবিধার মান উন্নয়নে জেলা প্রশাসনের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
2 দারুল উলুম কানাইঘাটের মুহতামিম ও শায়খুল হাদিস, শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী (রহ.)-এর সুযোগ্য খলিফা ও জামাতা, বরেণ্য আলেম
6 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ
5 দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি মদনমোহন কলেজের সহযোগী অধ্যাপক
5 স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয়
4 * অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
1 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
5 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়