editor
প্রকাশিত: 4:59 PM, December 13, 2020
অনলাইন ডেস্ক:
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের চিকিৎসাসেবায় মেডিকেল সরঞ্জামাদি উপহার দিয়েছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।রোববার দুপুর দেড়টায় যমুনা ফিউচার পার্কে তার নিজ কার্যালয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলামের কাছে এসব সরঞ্জামাদি হস্তান্তর করেন তিনি।এ সময় স্বাস্থ্য ও প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী মো. সাহাবুদ্দীন উপস্থিত ছিলেন। করোনা চিকিৎসার সরঞ্জামাদি হস্তান্তরের পর নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও চিকিৎসাসেবার খোঁজখবর নেন সালমা ইসলাম।নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে যমুনা গ্রুপ সবসময় আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম।উপহার পেয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম যুগান্তরকে বলেন, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি নবাবগঞ্জ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি। তিনি সবসময় এই হাসপাতালের উন্নয়নে সহায়তা করে আসছেন। এর আগে তিনি আমাদের হাসপাতালের জন্য পানির পাম্প, টাইলস, গাড়ি ও অ্যাম্বুলেন্স দিয়েছেন। এবার তিনি হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডের জন্য দুটি ভেন্টিলেটর ও দুটি অক্সিজেন কনসেনট্রেটর এবং করোনা রোগীর চিকিৎসায় কিছু সহায়ক সরঞ্জাম দান করেছেন। তার এই দানে হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা আরও বেগবান হবে। আমরা সালমা ইসলাম এমপি ও যমুনা গ্রুপের কাছে কৃতজ্ঞ।
প্রসঙ্গত, এখন পর্যন্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮০১ জন করোনা রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। বর্তমানে সাতজন চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া আরও ৮০ জন আইসোলেশনে রয়েছেন।
S/H-(Ripa-5)
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন