editor
প্রকাশিত: 2:16 PM, November 12, 2022
ডিএসএস ডেস্ক:: হবিগঞ্জের নবীগঞ্জে প্রান্তিক কৃষকদের মাঝে চলতি রবি মৌসুমে বিনামূল্যে গম, সরিষাসহ বিভিন্ন ধরনের রবি শস্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৩৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃকদের মধ্যে বিনামূল্যের বীজ ও সার বিতরণের উদ্ভোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরীয়ারের সভাপতিত্বে পজিপ কর্মকর্তা শাকিল আহমেদের পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাকিল হোসেন,প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি শেখ শাহনুর আলম ছানু প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম।
২০২২-২৩ অর্থ বছরে রবি মৌসুমে ১৩৫০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে সূর্যমূখী ১৫০ জন,সরিষা ১০০০,ভূট্রা ১০০ ও গম ১০০ জনের মধ্যে বিতরণ করা হয়।
ডিএসএস/১২ নভেম্বর/পিভি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন