editor
প্রকাশিত: 1:11 AM, May 13, 2023
নিজস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের নবীগঞ্জে খালেদ আহমদ তালুকদার নামের এক প্রবাসীর জায়গা সম্পত্তি আত্মসাৎ এর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও এই প্রবাসীকে প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকি প্রদান করা হচ্ছে।
প্রবাসী খালেদ আহমদ তালুকদার নবীগঞ্জের ৫নং আউশকান্দি ইউনিয়নের সুনামপুর গ্রামের মৃত মুক্তার মিয়া তালুকদার এর পুত্র।
জানা যায়, খালেদ আহমদ তালুকদার ৫নং আউশকান্দি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক এ বছরের জানুয়ারি মাসের ২৩ তারিখ ভিজিট ভিসায় লন্ডনে পাড়ি জমান। ৪মাস অতিবাহিত হওয়ার পর দেশে যাওয়ার প্রস্তুতি শুরু করলে গোপন সূত্রে তিনি জানতে পারেন যে তার আপন ভাই ও চাচা একত্র হয়ে খালেদ আহমদ তালুকদার এর জায়গা সম্পত্তি আত্মসাৎ এর চেষ্টা করে যাচ্ছেন।
এ ব্যাপারে খালেদ আহমদ তালুকদার জানান, আমার জায়গা সম্পত্তি আত্মসাৎ করতে ছাত্রলীগ করা আমার আপন ভাই ও যুবলীগ নেতা আমার চাচা আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ব্যাপারে আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে প্রাণ নাশের হুমকি প্রদান করে। আমি দেশে এলে তারা আমাকে মেরে ফেলবে বলেও হুমকি দেয়।
এছাড়াও তারা নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমদ আহমদ ও এস আই গৌতম কুমার ও তওহীদ ইসলামকে দিয়ে তারা নাকি আমাকে ইয়াবা গাঞ্জা সহ ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেয়। শুধু থানার প্রশাসন নয় র্যাব ও বিভিন্ন সোর্স দ্বারা আমাকে হুমকি দিচ্ছে। তারা শুধু আমাকে নয় আমার পরিবারকেও ইতিমধ্যে ভয়ভীতি দেখায়, তাদের ভয়ে আমার দুই সন্তান কে নিয়ে আমার স্ত্রী বাড়ী ছেড়ে চলে যেতে বাধ্য হয় ।
শুধু তাই নয় আমার ভাই ও চাচা আমার জায়গা সম্পত্তি দেখিয়ে জালিয়াতির মাধ্যমে আমার নামে একটি ব্যাংক থেকে ১২লক্ষ টাকার উত্তোলন করেছে। এই লোনের কিস্তি পরিশোধ না করলে ব্যাংক কর্তৃপক্ষ আমায় খোঁজ করে। কিস্তি পরিশোধ না করলে তারা মামলা ও জায়গা দখল করবে বলে জানাযায়। এমতাবস্থায় দেশে ফিরলে আমাকে মেরে ফেলবে। বেঁচে থাকা সম্ভব হবে না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন